Sharad Kapoor Gossip: শরদ কাপুর জ্যোতি বসুর নাত-জামাই নন? হেমা বড় দাবি করলেন, দিলেন হেল্থ আপডেটও

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে শরদ কাপুরের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিরও পারিবারিক যোগ রয়েছে। রিপোর্ট অনুযায়ী, তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেন। জানা যায়, ২০০৬ সালে তাঁদের পরিচয় হয় এবং ওই বছরই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

Advertisement
শরদ কাপুর জ্যোতি বসুর নাত-জামাই নন? হেমা বড় দাবি করলেন, দিলেন হেল্থ আপডেটওকেমন আছেন শরদ কাপুর?
হাইলাইটস
  • হিন্দি সিনেমা জগতে একসময় খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন শরদ কাপুর।

হিন্দি সিনেমা জগতে একসময় খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন শরদ কাপুর। শাহরুখের সঙ্গে জোশ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন অভিনেতা। কিন্তু হঠাৎ করেই বড়পর্দা থেকে গায়েব শরদ। তবে সম্প্রতি শারীরিক অসুস্থতা, আর্থিক সংকট এবং কাজের অভাবে ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁর শারীরিক অবস্থার কথা সকলের সামনে আসে। আর্থিক অবস্থা এতটাই শোচনীয় হয়ে ওঠে যে বাড়ির চার পোষ্যকে মুম্বইয়ের এক পশুকল্যাণমূলক সংস্থার আশ্রয়ে পাঠিয়ে দেন। শরদের শারীরিক অবস্থাও খুব একটা ভাল নয়। অভিনেতার বন্ধু ও বেজুবান ট্রাস্টের কর্মী হেমা চৌধুরী শরদের শারীরিক অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। 

কেমন আছেন শরদ?
হেমা জানিয়েছেন যে শরদের প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু রক্ত পরীক্ষা হয়েছে, যার কয়েকটার রিপোর্ট এসেছে আর কিছু রিপোর্ট আসা বাকি আছে। এই রিপোর্টগুলোর ওপর ভিত্তি করে ডাক্তাররা পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। চিকিৎসকেরা জানিয়েছেন যে শরদকে তাঁরা সম্পূর্ণভাবে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। হেমা জানিয়েছেন যে গত ২ বছর ধরে শরদ কারোর সঙ্গে কথা বলেননি আর অভিনেতার সঙ্গে কেউ কথা বলেছেন। তবে স্বস্তির খবর এই যে এই খবর সামনে আসার পর অভিনেতাকে সাহায্য করতে একাধিক বলিউড শিল্পীরা এগিয়ে এসেছেন, যেটা জানার পর শরদ নিজেও ভীষণ খুশি বলে জানান তাঁর বন্ধু।

ফোন থেকে এখন দূরে
শরদকে চিকিৎসকেরা তাঁর ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। অভিনেতার ফোন হেমার কাছেই রয়েছে। অভিনেতার খাওয়া-দাওয়া ঠিকঠাক হচ্ছে এবং তিনি ভাল আছেন। এর আগে হেমা দাবি করেছিলেন যে শরদ দুই বছর ধরে স্নান পর্যন্ত করেননি এবং বিছানা থেকেই ওঠেননি। এমনকী অভিনেতা নিজের দৈনন্দিন চাহিদাগুলোও পূরণ করতে পারছিলেন না। শরদের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তিনি আশঙ্কা করেছিলেন, সময়মতো সাহায্য না পেলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে। 

Advertisement

ছবি সৌজন্যে: সংগৃহীত

জ্যোতি বসুর নাত-জামাই শরদ?
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে শরদ কাপুরের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিরও পারিবারিক যোগ রয়েছে। রিপোর্ট অনুযায়ী, তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেন। জানা যায়, ২০০৬ সালে  তাঁদের পরিচয় হয় এবং ওই বছরই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।  কিন্তু হেমা চৌধুরী সম্পূর্ণ অন্য কথা শোনালেন। হেমা দাবি করেছেন যে শরদ অবিবাহিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েলের এনগেজমেন্ট হলেও, তাঁরা কখনও বিয়ে করেননি। শরদ ও কোয়েল শুধুমাত্র সম্পর্কে ছিলেন। হেমা এও জানিয়েছেন যে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে শরদ বিরক্ত হন। তাই তিনি বিয়ে করেছেন নাকি অবিবাহিত, সেই বিষয়গুলো নিয়ে কোনও স্পষ্ট চিত্র সামনে আসেনি। হেমা আরও জানিয়েছেন যে তিনি শরদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনও সাড়া পাননি। 

বলিউড অভিনেতাদের সহায়তা
শোনা যাচ্ছে, শাহরুখ খান জোশ-অভিনেতাকে সহায়তা করার উদ্যোগ নিয়েছেন। সলমন খান, সঞ্জয় দত্ত, সোনু নিগমের মতো বড় বড় তারকারাও শরদ কাপুরকে সাহায্য করবেন বলে এগিয়ে এসেছেন। এখন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন শরদ। ভিডিওর মাধ্যমে চলচ্চিত্র জগতের সিনিয়র অভিনেতা ও পরিচালকদের কাছে আর্থিক, মানসিক এবং নৈতিক সমর্থন চেয়েছেন। নতুন করে কাজ করার সুযোগ পেলে তিনি আবার অভিনয় জগতে ফিরতে চান। 

      

POST A COMMENT
Advertisement