Ranojoy Bishnu: সাত নম্বর সম্পর্কও তলানিতে? অতীতেও ৬ প্রেমিকার মন ভেঙেছেন রণজয়

বে রণজয়ের একাধিক সম্পর্কে জড়ানো এবং ব্রেকআপ হওয়ার বহু নজির রয়েছে। এমনকী রণজয়ের এক প্রাক্তন প্রেমিকা তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। শ্যামোপ্তির সঙ্গে বিয়ে আগে রণজয় কটা সম্পর্কে জড়িয়েছিলেন আসুন দেখে নিই।

Advertisement
সাত নম্বর সম্পর্কও তলানিতে? অতীতেও ৬ প্রেমিকার মন ভেঙেছেন রণজয়রণজয় ও তাঁর প্রাক্তন প্রেমিকারা
হাইলাইটস
  • কিন্তু বিয়ের ৬ মাসের মাথায় রণজয়-শ্যামোপ্তির বিচ্ছেক নিয়ে চর্চা তুঙ্গে।

এই মুহূর্তে টেলিপাড়ায় যাঁকে নিয়ে চর্চা তুঙ্গে তিনি হলেন রণজয় বিষ্ণু। ফেব্রুয়ারিতে অভিনেতা জাঁক জমকের সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী শ্যামোপ্তি মুদলির সঙ্গে। কিন্তু বিয়ের ৬ মাসের মাথায় রণজয়-শ্যামোপ্তির বিচ্ছেক নিয়ে চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, এই তারকা দম্পতি ডিভোর্সের পথে হাঁটতে চলেছে। একাধিক সম্ভাব্য কারণ উঠে এলেও কী কারণে এই দুজনের সংসারে ভাঙন ধরল, তা একেবারেই স্পষ্ট নয়। তবে রণজয়ের একাধিক সম্পর্কে জড়ানো এবং ব্রেকআপ হওয়ার বহু নজির রয়েছে। এমনকী রণজয়ের এক প্রাক্তন প্রেমিকা তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। শ্যামোপ্তির সঙ্গে বিয়ে আগে রণজয় কটা সম্পর্কে জড়িয়েছিলেন আসুন দেখে নিই। 

অস্মিতা মুখোপাধ্যায়
টেলি দুনিয়ার পরিচিত নাম অস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন রণজয়। অভিনেতার জীবনে সেটাই ছিল প্রথম প্রেম। ২০০৯ সালে এই সম্পর্ক গড়ে উঠলেও ২০১০ সালে এই সম্পর্ক ভেঙে যায়। অস্মিতা এখন অন্য কারোর স্ত্রী। সুখেই সংসার করছেন।

ছবি সৌজন্যে: সংগৃহীত

সায়ন্তনী গুহঠাকুরতা
রণজয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন টলিপাড়ার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। ২০১০ থেকে ২০১৩ তিনবছরের সম্পর্ক ছিল রণজয়-সায়ন্তনীর। তবে রণজয়ের ওপর থেকে ক্ষোভ যে যাইনি তা সোহিনী-শোভনের বিয়ের পর প্রাক্তন প্রেমিককে নিয়ে তাঁর করা পোস্টই প্রমাণ। রণজয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগও করেছিলেন সায়ন্তনী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, মেয়েরা সতর্ক থাকুন এই নায়কের থেকে। যিনি পর্দাতে এবং বাস্তব জীবনে এক সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন। হায় রে নির্বোধ দর্শক।

ছবি সৌজন্যে: ফেসবুক

 

শিবাঙ্গী শর্মা
একসময় হিন্দি টেলি দুনিয়ার পরিচাত মুখ শিবাঙ্গী শর্মার সঙ্গেও নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণজয়। তবে একবছরের মধ্যেই সেই সম্পর্কও শেষ। শিবাঙ্গী এখন বিনোদন দুনিয়া ছেড়ে কনটেন্ট ক্রিয়েটার হয়ে গিয়েছেন এবং বিয়েও করেছেন তিনি।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

প্রিয়াঙ্কা মণ্ডল
২০১৪ সালে শিবাঙ্গীর সঙ্গে প্রেম ভাঙে। ফের বসন্ত আসে রণজয়ের জীবনে ২০১৫ সালে। এ বার ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডল। এ বারও দীর্ঘ হয়েছিল প্রেমের মরশুম। ২০১৫-২০১৮ সাল পর্যন্ত এক সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা-রণজয়। তবে সেই প্রেমও ভেঙে যায় কোনও এক অজ্ঞাত কারণে।

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

অন্তরা চৌধুরী
২০১৯ সালে ফের নতুন প্রেমের আগমন। এবার মডেল অন্তরা চৌধুরী। যদিও মাস খানেক সম্পর্কে থাকার পরই ভেঙে যায় সেই রণজয়ের নতুন সম্পর্ক।

ছবি সৌজন্যে: ফেসবুক

সোহিনী সরকার
২০২০ সাল নাগাদ রণজয়ের জীবনে আসে সোহিনী। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘জাজমেন্ট ডে’-এর শুটিং করতে পাহাড়ে গিয়েছিলেন তাঁরা। সেখানেই শুরু তাঁদের প্রেমের। বিছুটি পাতা হাতে নিয়ে নাকি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তিনি সোহিনীকে। সেখান থেকেই প্রেমের শুরু। লকডাউনের সময় লিভ-ইনও করতেন রণজয়-সোহিনী। মাঝে ব্রেকআপ হলেও তাঁরা ফের কাছাকাছি এসেছিলেন। কিন্তু গত বছর পাকাপাকিভাবে সোহিনী-রণজয়ের পথ আলাদা হয়ে যায়। 

ছবি সৌজন্যে: ফেসবুক

শ্যামোপ্তি মুদলি
গুড্ডি সিরিয়াল থেকে প্রেমের শুরু হলেও তা কখনও প্রকাশ্যে আনেননি। বরং আড়ালেই রেখেছিলেন তাঁদের সম্পর্ক। আইনি বিয়ে হয়ে যাওয়ার পরও তাঁদের সম্পর্কের কথা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রণজয়-শ্যামোপ্তি। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে এই বৈবাহিক সম্পর্কও টিকলো না। 

POST A COMMENT
Advertisement