
অবশেষে বিয়ে করতে চলেছেন মিমি চক্রবর্তী। দীর্ঘদিন সিঙ্গল থাকার পর এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার পথে নায়িকা।

যদিও মিমির হবু বর বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। নাম সিদ্ধার্থ দত্ত।

নৌসেনায় কর্মরত মিমির হবু বর। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা মিলবে সেই ছবি।

চলতি বছরেই মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা। তবে তার আগে সিদ্ধার্থকে নিয়ে টুঁ শব্দটি করছেন না মিমি।

জানা যাচ্ছে, পুজোর আবহেই পরস্পরের মন বিনিময় হয়েছে। গত বছরের পুজোতেও মিমির প্রিয় বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বাড়িতে বন্ধু-বান্ধবদের ভিড়ে দেখা মিলেছে মিমির হবু বরের।

এদিকে সূত্রের আরও দাবি, বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিপর্বও নাকি চলছে জোরকদমে। কারণ হাতে আর মাত্র সাড়ে তিন মাস।

ইন্ডাস্ট্রির ফিসফাস, চলতি বছরের নভেম্বরেই আইনি বিয়ে সারবেন মিমি। আর ডিসেম্বরে ডেস্টিনেশন ওয়েডিং করবেন।

কালিম্পংয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন মিমি ও সিদ্ধার্থ। দুই পরিবারের পক্ষ থেকে জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি।

বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে, আত্মীয়দের হাতে, তেমনই জানা যাচ্ছে।

মিমির হবু বর কলকাতার ছেলে, পড়াশোনা করেছেন শহরের এক নামী স্কুল থেকে।

এই মুহূর্তে মিমি ব্যস্ত নিজের ছবির কাজে। পুজোতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। আরও একটি নতুন ছবির শ্যুটিংও শুরু করবেন।
ছবির কাজ মিটলেই মিমি ওয়েডস সিদ্ধার্থ-এর অপেক্ষায় সকলেই। ছবি সৌজন্যে: Facebook