
সম্প্রতি সি বিচে ঘুরতে গিয়েছেন নায়িকা মিমি চক্রবর্তী। আর সেখান থেকে একাধিক ছবি পোস্ট করতেই নেটপাড়ায় শোরগোল।

সমুদ্রতটে ঘুরতে গিয়েছেন আর সেখানে গিয়ে বিচ ওয়ারে ধরা দিলেন নায়িকা।

সবুজ রঙের মনোকিনি পরে রোদেই ঘুরে বেড়াচ্ছেন টলিপাড়ার নায়িকা।

শুধু তাই নয়, বিকিনি পরে সোজা সমুদ্রের জলে নেমেও পরেছেন নায়িকা।

ট্যান পরার ভয় একেবারেই নেই। নো মেকআপ লুকেই একের পর এক ছবি পোস্ট করেছেন প্রাক্তন সাংসদ।

মিমি নিজের মতো করে তাঁর ভ্যাকেশন উপভোগ যে করছেন, তা বলার অপেক্ষা রাখে না।

মিমির জিম করা ফিগারে মনোকিনি বা বিকিনি সবটাই দারুণ মানিয়ে যায়।

সম্প্রতি রক্তবীজ ২-তেও তাঁকে বিকিনতে দেখা গিয়েছিল।

তবে সি বিচে ঘুরতে গিয়ে মিমি তাঁর ছবিগুলি নিজে তুলছেন না কেউ তুলে দিয়েছে সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

শোনা যায়, সম্পর্কে রয়েছেন মিমি। তবে কে সেই ব্যক্তি তা জানা যায়নি।

মাঝে মধ্যেই তিনি বিদেশ ট্রিপের ছবি শেয়ার করে থাকেন। তবে ব্যক্তিজীবনে কি সত্যিই তিনি একা, নাকি আড়ালে রয়েছে অন্য কোনও সমীকরণ, তার উত্তর এখনও অধরা।