
স্বামী নিসপাল ও দুই সন্তানকে কলকাতায় রেখে মা-বাবার সঙ্গে আমেরিকায় গিয়েছেন কোয়েল।

সেখান থেকে একাধিক ছবিও পোস্ট করেছেন। অনেকেই ভেবেছিলেন হয়তো ছুটি কাটানোর জন্যই ওয়াশিংটনে গিয়েছেন নায়িকা।

তবে এবার সামনে এল প্রধান কারণ। দাদার বিয়ে উপলক্ষ্যেই আমেরিকা সফর কোয়েলের।

কোয়েল বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন। যেখানে নব দম্পতির সঙ্গে দেখা যাচ্ছে কোয়েল সহ তাঁর বাবা রঞ্জিত মল্লিক ও নায়িকার মাকেও।

সাদা রঙের শাড়িতে স্নিগ্ধ লাগছিল নায়িকাকে। দাদা ইন্দ্র রায়চৌধুরী ও কুহুকী কুমারী দাসের বিয়ে কোয়েল যে দারুণ মজা করেছেন তা বলাই বাহুল্য।

দাদার বিয়েতে জমিয়ে নাচতেও দেখা গিয়েছে কোয়েলকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেন নায়িকা।

দাদার রিসেপশনেও কোয়েলের ছিমছাম লুকস নজর কেড়েছে। সব মিলিয়ে আমেরিকায় একেবারে পারিবারিক সময় কাটাচ্ছেন নায়িকা।

এর আগে বোনেদের সঙ্গেও কোয়েলকে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।

রাজনীতি ও প্রচারের আলো থেকে দূরে কোয়েল পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত।

তবে কোয়েলের সঙ্গে স্বামী নিসপাল ও দুই সন্তানকে দেখা যায়নি।

কোয়েল বরাবরই ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন।

মল্লিক বাড়ির পুজোতেও তাঁর সক্রিয় উপস্থিতি বরাবরই নজর কেড়েছে।