মির্জাপুর: দ্য মুভিসিনেমা হলে গিয়ে মির্জাপুর দেখা হয়নি? তাই নিয়ে মন খারাপ? তাহলে আর চিন্তা নেই। কারণ, পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল এবং দিব্যেন্দু অভিনীত 'মির্জাপুর: দ্য মুভি' এবার অনলাইনে স্ট্রিমিং শুরু হয়েছে। শুধু তাই নয়, OTT-তে ছবিটির এক্সটেন্ডেট কাট দেখা যাচ্ছে। অর্থাৎ, সিনেমা হলে যেই ছবি আপনারা দেখেছেন, তার তুলনায় অতিরিক্ত কিছু দৃশ্য দেখতে পাবেন OTT-তে।
আসলে গত ৪ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি। যেখানে মির্জাপুরের সিংহাসন দখলের লড়াইয়ে ফের মুখোমুখি হয়েছে জনপ্রিয় চরিত্রগুলি।
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন গুরমিত সিং। ছবিতে দেখা গিয়েছে কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিত এবং বাবলু পণ্ডিতের পুরনো দ্বন্দ্ব। তবে অনেকেই সিনেমা হলে এই ছবিটি দেখতে পারেননি। এবার যাঁরা সিনেমা হলে ছবিটি দেখতে পারেননি, তাঁরা বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন।
ওটিটি-তে কোথায় দেখবেন 'মির্জাপুর: দ্য মুভি'?
'মির্জাপুর: দ্য মুভি' ছবিটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। হিন্দি ভাষায় ইংরেজি সাবটাইটেল সহ ছবিটি দেখতে পারবেন দর্শকরা। তবে ছবিটি দেখার জন্য প্রাইম ভিডিওর অ্যাক্টিভ সাবস্ক্রিপশন প্রয়োজন।
মাথায় রাখতে হবে, OTT-তে রিলিজের ক্ষেত্রে ছবিটির এক্সটেন্ডেড কাট রাখা হয়েছে। ফলে সিনেমা হলে দেখানো ভার্সনের তুলনায় এখানে আরও কিছু অতিরিক্ত দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শকরা।
ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ছবিটির পোস্টার শেয়ার করা হয়েছে। সেখানে ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির কথা। ক্যাপশনে লেখা হয়েছে, 'ভৌকাল এসে গিয়েছে। #MirzapurTheMovieOnPrime, এখনই দেখুন।'
'মির্জাপুর: দ্য মুভি'-তে কারা অভিনয় করেছেন?
পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল এবং দিব্যেন্দু অভিনয় করেছেন এই ছবিতে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রবি কিষাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রসিকা দুগ্গল, জিতেন্দ্র কুমার এবং মহিত মালিক।
আসলে এই ছবিতে পুরনো চরিত্রগুলির প্রত্যাবর্তন হয়েছে। ক্ষমতা দখলের পরিচিত লড়াইয়ের মিলেছে দেখা। মির্জাপুরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সেই লড়াই জমে উঠেছে।
বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল ছবিটি?
ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতীয় বক্স অফিসে ভাল শুরু করেছিল ছবিটি। প্রথম দিনে ছবির আয় ছিল ৩০.৯০ কোটি টাকা। দ্বিতীয় দিনে আয় হয় ৩৮.৪০ কোটি টাকা এবং তৃতীয় দিনে ৪৩.০৫ কোটি টাকা।
প্রথম সপ্তাহে ছবিটির মোট আয় দাঁড়ায় ১৪৮.৪৫ কোটি টাকা। অন্যদিকে, বিশ্বজুড়ে ছবিটির বক্স অফিস কালেকশন ৩৩৯.৮৪ কোটি টাকা। এখান দেখার ওটিটি-তে ঠিক কোথায় পৌঁছয়
'মির্জাপুর: দ্য মুভি'।