
অভিনেত্রী নেহল ভাডোলিয়া হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। জনপ্রিয় সিরিয়াল 'তারক মেহতা কা উল্টা চশমা'-তেও ছিলেন। তবে এখন অভিনয়ের পাশাপাশি 'ইনটিমেসি কো-অর্ডিনেটর' হিসেবে কাজ করছেন। এই ইন্টিমেসি কো-অর্ডিনেটর কী? (সব ছবি সৌজন্যে নেহলের ইনস্টাগ্রাম)

সিনেমা, ওয়েব সিরিজ বা টিভি শো-তে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় অভিনেতা-অভিনেত্রী, পরিচালক এবং টেকনিশিয়ানদের প্রয়োজনীয় পরামর্শ দেন নেহল। বিষয়টি অদ্ভুত মনে হতেই পারে। এর ফলে অস্বস্তি, ভুল বোঝাবুঝি বা পরবর্তীকালে আইনি জটিলতাও এড়ানো যায়।

সম্প্রতি এক পডকাস্টে নেহলকে তাঁর পেশার বিষয়ে জানতে চাওয়া হয়। ইনটিমেসি কো-অর্ডিনেটরের কাজ ঠিক কী? তিনি জানান, কোনও সিনেমা, ওয়েব সিরিজ বা ধারাবাহিকে দুই চরিত্রের মধ্যে ঘনিষ্ঠ দৃশ্য থাকলে সেখানে এই পেশার লোকেদের প্রয়োজন হয়।

অভিনেতা-অভিনেত্রীদের কমফোর্টেবল ফিল করানোর জন্যই ইনটিমেসি কো-অর্ডিনেটর নিয়োগ করা হয়। পাশাপাশি শুটিং সেটের পরিবেশও এমন ভাবে তৈরি করা হয়, যাতে সকলেই নিশ্চিন্তে কাজ করতে পারেন।

নেহল বলেন, ওয়েব সিরিজ বা সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যের চিত্রনাট্য তাঁরা লেখেন না। গল্পের প্রয়োজন অনুযায়ী পরিচালক বা চিত্রনাট্যকারই সেই দৃশ্য রাখেন। তিনি জানান, অন্য সব দৃশ্য়ের মতোই, এ ধরনের দৃশ্ওয সাধারণত খুব পরিকল্পিতভাবে শুট করা হয়। অ্যাকশন বা নাচের দৃশ্যের মতোই, এ ধরনের দৃশ্যেরও শুটিংয়ের আগে প্ল্যানিং এবং কো-অর্ডিনেশন প্রয়োজন।

সিনেমা বা ওয়েব সিরিজে কি অভিনেতা-অভিনেত্রীরা সত্যিই চুম্বন করেন? নেহল জানান, অনেক সময় ক্যামেরার কায়দায় এমন অ্যাঙ্গেলে ছবি তোলা হয়, যাতে তাঁরা কিস না করলেও মনে হয় কিস করছেন। আবার শিল্পীদের নিজেদের কোনও আপত্তি না থাকলে নরমালভাবেই শ্যুট করা হয়।

নেহলের মতে, বাস্তব জীবনের ইন্টিমেসি, যৌনতার সঙ্গে শুটিংয়ের দৃশ্যের বিন্দুমাত্র মিল নেই। বাস্তব সম্পর্কে আবেগ এবং ব্যক্তিগত অনুভূতি কাজ করে। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে সবটাই চিত্রনাট্যের অংশ। যন্ত্রের মতো, প্ল্যানমাফিক, ক্যামেরার অ্যাঙ্গেল, পরিচালকের নির্দেশ মেনে অভিনয় করতে হয়।

তিনি বলেন, গল্পের প্রয়োজন অনুযায়ী যতটা দেখানো দরকার, ঠিক ততটাই করা হয়। অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের ইচ্ছামতো দৃশ্যের মাত্রা বাড়াতে বা কমাতে পারেন না।

কিন্তু অভিনেতা-অভিনেত্রীরা এমন দৃশ্যে অস্বস্তি বোধ করেন না? নেহল বলেন, সেভাবেই সেটের পরিবেশ রাখা হয়। খুব কম সংখ্যক, প্রফেশনালরা থাকেন। তাঁরা কেমনভাবে নির্দেশ দেবেন, কী বলবেন, কী করবেন সব আগে থেকেই আলোচনা করে ক্লিয়ার করে নেওয়া হয়।

নিজের একটি সিরিজের অভিজ্ঞতার কথাও জানালেন নেহল। বললেন, একবার এক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনেতার সঙ্গে তিনি নিজে অভিনয় করছিলেন। পরিচালক দূর থেকে ডাইরেকশন দিচ্ছিলেন। সেই সময় 'কাট' বলা হলেও তিনি তা শুনতে পাননি। ফলে তিনি ক্যামেরা চলছে ভেবে চুমু খেতেই থাকেন।

পরে অভিনেতা নিজেই তাঁকে জানান যে শট শেষ হয়ে গিয়েছে। বুঝতে পেরে লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো পরিস্থিতি হয় নেহলের। পরে এই নিয়ে বেশ কিছুদিন অস্বস্তিতেও ভুগেছেন বলে জানান।

একজন পুরুষ ও মহিলার মধ্যে চুম্বন, ঘনিষ্ঠতা, যৌনতা বাস্তব জীবনের অংশ। ফলে সিনেমায় দুই চরিত্রের মধ্যে এমন দৃশ্য থাকতেই পারে। তবে তা যাতে প্রফেশনাল পদ্ধতিতে, কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে শুট করা যায়, তা নিশ্চিত করেন এই ইন্টিমেসি কো-অর্ডিনেটররা।