Shah Rukh khan: 'আমার রোজগার কেন বন্ধ করবে?' বিমল এলাইচির বিজ্ঞাপন ইস্যুতে শোকজে শাহরুখের পুরনো মন্তব্য VIRAL

শাহরুখ স্পষ্টভাবে বলেছিলেন, তিনি একজন অভিনেতা এবং তার লক্ষ্য হল কাজ করা ও অর্থ উপার্জন করা। কোনও কিছুকে যদি ভুল বলে মনে করা হয়, তবে তার উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা উচিত। একটি সফট ড্রিংকের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর শাহরুখ এই মন্তব্যটি করেছিলেন।

Advertisement
'আমার রোজগার কেন বন্ধ করবে?' বিমল এলাইচির বিজ্ঞাপন ইস্যুতে শোকজে শাহরুখের পুরনো মন্তব্য VIRALশাহরুখ খান - পিটিআই ফাইল ছবি
হাইলাইটস
  • সিগারেট খারাপ হলে নিষিদ্ধ হোক
  • আমার কাজ অভিনয় করা ও রোজগার করা
  • মহারাষ্ট্রে বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?

বিমল এলাইচি নামক প্রোডাক্টের বিজ্ঞাপন সংক্রান্ত ইস্যুতে শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফকে শোকজ করেছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। FDA-র অভিযোগ,বিমল এলাইচির বিজ্ঞাপনের মাধ্যমে আসলে নিষিদ্ধ পান মশলার পরোক্ষ ভাবে প্রচার করা হচ্ছে। ১৫ দিনের মধ্যে শোকজের নোটিশ চাওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতেই শাহরুখ খানের একটি পুরনো ভিডিও ভাইরাল হল।

সিগারেট খারাপ হলে নিষিদ্ধ হোক

শাহরুখ অতীতে বলেছিলেন, কোনও দ্রব্য যদি জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়, তা অবিলম্বে নিষিদ্ধ করা উচিত সরকারের। কয়েক বছর আগে একটি ইন্টারভিউতে শাহরুখকে বলেছিলেন, সিগারেট খারাপ হলে এর উৎপাদন বন্ধ করুন। সফট ড্রিংকস খারাপ হলে এর উৎপাদন বন্ধ করুন। সরকার এই ধরনের পণ্য নিষিদ্ধ করে না কারণ এগুলি থেকে রাজস্ব আসে। তা হলে একজন অভিনেতার উপার্জন সীমিত করার কথা কেন বলা হচ্ছে? তিনি বলেছিলেন, 'ব্যান কর না হ্যায় করো..মেরি কামাই কিঁউ রোক না?'

আমার কাজ অভিনয় করা ও রোজগার করা

শাহরুখ স্পষ্টভাবে বলেছিলেন, তিনি একজন অভিনেতা এবং তার লক্ষ্য হল কাজ করা ও অর্থ উপার্জন করা। কোনও কিছুকে যদি ভুল বলে মনে করা হয়, তবে তার উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা উচিত। একটি সফট ড্রিংকের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর শাহরুখ এই মন্তব্যটি করেছিলেন।

মহারাষ্ট্রে বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?

বিজ্ঞপ্তিতে এফডিএ ওই তিন তারকাকে প্রমাণ দিতে বলেছে, বিমল এলাইচি সত্যিই বাজারে বিক্রি হওয়া একটি স্বতন্ত্র পণ্য, নাকি এটি নিষিদ্ধ বিমল পান মসলা ও তামাকজাত পণ্যের প্রচারের জন্য তৈরি করা একটি বিকল্প বা ব্র্যান্ড-সম্প্রসারণ বিজ্ঞাপন মাত্র।

এফডিএ সেই সমস্ত টিভি চ্যানেল, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তথ্য চেয়েছে যেখানে বিজ্ঞাপনটি সম্প্রচার বা প্রকাশিত হয়েছিল, এবং এর সম্প্রচারের সময়ও জানতে চেয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে অভিনেতাদেরকে তাঁদের এবং ব্র্যান্ড মালিকের মধ্যে কী ধরনের বাণিজ্যিক বা আইনি চুক্তি রয়েছে তা স্পষ্ট করতে বলা হয়েছে। তিন অভিনেতাকে বিজ্ঞপ্তি পাওয়ার ১৫ দিনের মধ্যে তাদের লিখিত জবাব এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement