Aamir Gauri Marriage: আমিরকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গৌরী? নেটমাধ্যমে জোর চর্চা

Bollywood Marriage: রবিবার, প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সারলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'। মুম্বইয়ের বান্দ্রায় আমিরের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Advertisement
আমিরকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গৌরী? নেটমাধ্যমে জোর চর্চা আমির -গৌরীর বিয়ের ছবি

তৃতীয়বার বিয়ে করলেন আমির খান। রবিবার, প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সারলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'। মুম্বইয়ের বান্দ্রায় আমিরের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সঙ্গে উপস্থিত ছিলেন আমির ও গৌরীর ছেলে-মেয়েরা। এমনকী বিয়ে বাড়িতে হাজির ছিলেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী, রীনা ও কিরণ। যে কারণে চর্চার সশেষ নেই।   

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, রবিবার দুপুর পৌনে একটা নাগাদ পরিবার- পরিজনের উপস্থিতিতে সই- সাবুদ করে বিয়ে সারেন আমির খান ও গৌরী স্প্র্যাট। উপস্থিত ছিলেন আমিরের সন্তান ইরা খান ও জুনায়েদ খান এবং জামাই নূপুর শিখর। এছাড়া চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর, আম্বানি পরিবারের সদস্যরা, অভিনেত্রী এলি আব্রাম, প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান ও রাজনীতিবিদ রাজ ঠাকরের পাশাপাশি কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়ও সেই মুহূর্তের সাক্ষী ছিলেন।

গৌরী স্প্রাট কি ধর্ম পরিবর্তন করেছেন?

বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। মানুষ জানতে চাইছে, আমির খানকে বিয়ে করার জন্য গৌরী স্প্র্যাট ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা। তবে এবিষয়ে সত্যি কী, তা এখনও স্পষ্ট নয়। ধর্ম বা ধর্মান্তর নিয়ে আমির বা গৌরী—কেউই কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননিবা মন্তব্য করেননি। তাই সুনির্দিষ্ট তথ্য ছাড়া বিয়ের আগে গৌরী ধর্ম পরিবর্তন করেছিলেন কিনা, তা বলা কঠিন।

আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে আলোচনা

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যাঁদের ঘরে ইরা ও জুনায়েদ নামে দুই সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর আমির চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে আমির খান প্রথমে রীনা দত্তকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান রয়েছে। ১৬ বছর একসঙ্গে কাটানোর পর ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এই বিচ্ছেদের বছর তিনেক পরে ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন আমির খান ও কিরণ রাও। এর ছয় বছর পর ২০১১ সালে সারোগেসি পদ্ধতিতে জন্ম হয় তাঁদের ছেলে আজাদের। কিন্তু এই সম্পর্কও টেকেনি। ২০২১ সালে, যৌথ বিবৃতি নিয়ে নিজেদের ১৫ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির ও কিরণ। যদিও এই বিবাহবিচ্ছেদকে সমাপ্তি হিসাবে না দেখে, একটি নতুন যাত্রার সূচনা করতে চেয়েছিলেন তাঁরা। ছাদ আলাদা হলেও বিচ্ছেদের পর, কিরণ ও আমির ভাল বন্ধু এবং একসঙ্গে কাজও করছেন। 

Advertisement

আমির ও গৌরীর পথ চলা

আমির ও গৌরী, গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আমির নিজেই তাঁর জন্মদিনে প্রথম তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। গৌরীর বাড়ি বেঙ্গালুরুতে। তাঁর মা ভারতীয় এবং বাবা আইরিশ। দীর্ঘদিন ধরে কর্পোরেট দুনিয়া ও ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি ফ্যাশন, সৌন্দর্য এবং লাইফস্টাইল বিষয়ক ব্যবসায়ও করেছেন। আমির ও গৌরীর পরিচয় নতুন নয়; তাঁরা একে অপরকে প্রায় ২৫ বছর ধরে চেনেন। তবে তাঁদের প্রেমের সম্পর্কটি গড়ে ওঠে কয়েক বছর আগে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও গভীর হয়।

 

POST A COMMENT
Advertisement