
শিরোনামে অমিতাভ বচ্চন। বলিউড 'শাহেনশাহ'-কে নিয়ে গত কয়েকদিন ধরে অনুগামীরা বেশ চিন্তিত। খবর রটেছিল যে, বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন প্রবীণ অভনেতা। এই খবরে অনেকের মনেই উদ্বেগ তৈরি হয়। তবে, এই সমস্ত দাবি শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। আসলে হাসপাতালে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন বিগ বি। এরপরই তিনি বাড়ি ফিরে আসেন। সোস্যা মিডিয়ায় অভিনেতার করা বেশ কিছু ট্যুইট নজরে আসে। ঠিক সেই সময়েই বিগ বি নেটমাধ্যমে একটি ব্লগও লেখেন, যা তাঁর ভক্তদের মনে স্বস্তির এনেছে। অভিনেতার সুস্থতার খবরে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
অমিতাভ বচ্চনের সম্পদের পরিমাণ শত কোটি টাকারও বেশি
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বিশাল তারকা হলেন অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। গত ছয় দশক ধরে তিনি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে আসছেন। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য ছবি আর তাই তাঁর সম্পদের পরিমাণ নিয়েও চলে বিস্তর আলোচনা। অমিতাভ বচ্চনের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে তাঁকে একবার নিজের সম্পদ সম্পর্কে খোলামেলা কথা বলতে দেখা গিয়েছিল।
২০১১ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন যে, তাঁর মৃত্যুর পর তাঁর সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি তাঁর ছেলে অভিষেক এবং মেয়ে শ্বেতার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তিনি বলেছিলেন, "আমি যখন ইহলোক ত্যাগ করব, তখন আমার যা কিছু সামান্য সম্পদ অবশিষ্ট থাকবে, তা আমার ছেলে ও মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ওদের দু'জনের মধ্যে কোনও প্রকার বৈষম্য করা হবে না। জয়া এবং আমি অনেক আগেই এই সিদ্ধান্ত নিয়ে রেখেছি।"
অমিতাভের কথায়, "সবাই বলে যে মেয়ে হল পরের সম্পদ, সে তো স্বামীর ঘরেই চলে যায়। কিন্তু আমার চোখে, শ্বেতা আমারই মেয়ে। এই সম্পদের ওপর অভিষেকের যতটা অধিকার আছে, শ্বেতারও ঠিক ততটাই অধিকার রয়েছে।" এমনও শোনা যায় যে, অমিতাভ বচ্চন তাঁর জলসা নামের বাংলোটি মেয়ে শ্বেতাকে উপহার হিসেবে দিয়েছেন; যার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে ধারণা করা হয়। অন্যান্য প্রতিবেদন অনুযায়ী, অমিতাভ বচ্চনের মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৬০০ কোটি টাকা।
এখন পর্যন্ত অমিতাভ বচ্চন ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ভাষার ছবিও আছে। তাঁকে শীঘ্রই 'কল্কি এডি ২৮৯৮' ছবির সিক্যুয়েলে দেখা যাবে। এই ছবিতে তিনি আবারও অশ্বত্থামার চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি অমিতাভ ছবির সেট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে অভিনেতা কমল হাসানকেও দেখা গেছে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির প্রথম পার্ট ২০২৪ সালে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছিল। এছাড়া, 'বিগ বি' বর্তমানে 'সেকশন ৮৪' নামে আরও একটি ছবির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন।