বাংলাদেশে কীভাবে দেখতে পাবেন শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন? জানুন

বুধবার দিল্লির ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’-তে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মুজিবুর রহমানের কন্যা।

Advertisement
বাংলাদেশে কীভাবে দেখতে পাবেন শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন? জানুন শেখ হাসিনা
হাইলাইটস
  • শেখ হাসিনার সাংবাদিক বৈঠক
  • কী বলেন তিনি,সেদিকেই নজর সব্বার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের দ্বিতীয় বর্ষপূর্তি, অর্থাৎ ৫ অগাস্ট দিল্লিতে ভার্চুয়ালি বক্তৃতা করবেন শেখ হাসিনা। কথা বলবেন সাংবাদিকদের সঙ্গেও। 

বুধবার দিল্লির ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’-তে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মুজিবুর রহমানের কন্যা। ভারত ও বাংলাদেশ- এই দুই দেশ থেকেই সরাসরি  দেখা যাবে এই সম্প্রচার। 

ভারতে এই অনুষ্ঠান সন্ধে ৬ টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত হওয়ার কথা। সেখানে বাংলাদেশে সাড়ে ৬ টা থেকে আটটা পর্যন্ত। আর তা দেখা যাবে-

Facebook: FCCSouthAsia
YouTube: @FCCSouthAsia
Website: www.fccsouthasia.com
X (Twitter): X.FCCNewDelhi

উপরে উল্লেখিত লিঙ্কে। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই শেখ হাসিনা জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরবেন। তার পরিপ্রেক্ষিতে তারেক রহমানের সরকার জানিয়ে দিয়েছে, হাসিনা দেশে এলেই তাঁকে গ্রেফতার করা হবে। এই পরিস্থিতিতে আজকের সাংবাদিক সম্মেলন খুব গুরুত্বপূর্ণ। 

POST A COMMENT
Advertisement