বাংলাদেশে পুরনো মামলায় গ্রেফতার তানিয়াডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে উত্তপ্ত বাংলাদেশ। তাঁর দেশে ফেরার জল্পনার মাঝেই আওয়ামী লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হল প্রতিবেশী দেশে। এখনও পর্যন্ত ৫০০-রও বেশি নেতা-কর্মীকে জেলে ভরা হয়েছে বলে দাবি। এমনকী গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন ছাত্র লিগ নেত্রী তানিয়া আখতার তাপসীকে। রবিবার, ২২ নভেম্বর গাজীপুরের টঙ্গি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ বলে খবর মিলেছে।
তাপসী ছাত্র লিগের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারও অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন তিনি। ২০২৩ সালের অগস্টে ঢাকার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার খবর সামনে আসার পর থেকেই অ্যাক্টিভ হয়েছে আওয়ামী লিগ। তারা প্রকাশ্যে রাস্তায় নামতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে তাদের আটকাতে সন্ত্রাসবাদী কার্যকলাপের মামলায় ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত ৫০০-রও বেশি আওয়ামী লিগ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি। আর সেই লিস্টে রয়েছেন প্রাক্তন ছাত্র লিগ নেত্রী তানিয়া আখতার তাপসী।
ঠিক কী পরিস্থিতি বাংলাদেশে?
ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে জল্পনা রয়েছে। এমন পরিস্থিতিতে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। হিংসা ছড়িয়ে পড়েছে প্রায় ২৮ জেলায় বলে খবর। বোমা বিস্ফোরণ ও আগুন দেওয়ার খবর সামনে আসছে। যার ফলে নিরাপত্তা আরও জোরদার করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে আধাসেনাও।
যদিও এখন চুপ করে বসে নেই হাসিনার আওয়ামী লিগ। তারাও নিজেদের শক্তি প্রদর্শন করছে। ইতিমধ্যেই নিজেদের উপস্থিতি জানান দিতে রাস্তায় নেমেছেন দলের সমর্থকরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশজুড়ে সক্রিয় দলের নেটওয়ার্ক। আর তাতেই অস্বস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। তাদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ।
এদিকে হিংসা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের অ্যাকশন বাড়ছে। বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।
তবে এত কিছুর পরও ঝামেলা থামছে না। বরং নারায়ণগঞ্জ থেকে পাবনা, আগুন লাগানো ও বোমা বিস্ফোরণের খবর সামনে আসছে। এমনকী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন।