Bangladesh violence: বাংলাদেশে ফের রাজনৈতিক হিংসা, ইউনূসের বাড়িতে আগুন, বহু জায়গায় বিস্ফোরণ, কী পরিস্থিতি?

গত দুই দিন ধরে দেশের বিভিন্ন অংশে অশান্তি চলছে। সিলেট, রাজশাহী, বরিশাল ও ফরিদপুরে ইউনূসের গ্রামীণ ব্যাঙ্কের কয়েকটি শাখায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। শুধু তাই নয়, অজ্ঞাত হামলাকারীরা চট্টগ্রামের পাঁচলাইস এলাকায় অন্তবর্তী সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। 

Advertisement
বাংলাদেশে ফের রাজনৈতিক হিংসা, ইউনূসের বাড়িতে আগুন, বহু জায়গায় বিস্ফোরণ, কী পরিস্থিতি? বাংলাদেশে হিংসা শুরু (ছবি: এপি)
হাইলাইটস
  • গত দুই দিন ধরে দেশের বিভিন্ন অংশে অশান্তি চলছে
  • সিলেট, রাজশাহী, বরিশাল ও ফরিদপুরে ইউনূসের গ্রামীণ ব্যাঙ্কের কয়েকটি শাখায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা
  • অজ্ঞাত হামলাকারীরা চট্টগ্রামের পাঁচলাইস এলাকায় অন্তবর্তী সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন ধরিয়ে দেয়

ফের নতুন করে হিংসার কবলে পড়ছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ থেকে রাজনৈতিক হিংসা ও অগ্নিসংযোগের খবর আসছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লিগ লকডাউন বা বনধ পালনের ঠিক আগেই দেশজুড়ে অস্থরিতা তৈরি হয়েছে। একাধিক জেলায় চলছে বোমা বিস্ফোরণ।

গত দুই দিন ধরে দেশের বিভিন্ন অংশে অশান্তি চলছে। সিলেট, রাজশাহী, বরিশাল ও ফরিদপুরে ইউনূসের গ্রামীণ ব্যাঙ্কের কয়েকটি শাখায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। শুধু তাই নয়, অজ্ঞাত হামলাকারীরা চট্টগ্রামের পাঁচলাইস এলাকায় অন্তবর্তী সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। 

একাধিক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি-র কর্মীরা ঢাকায় আওয়ামী লিগের দুই নেতার বাড়িতে হামলা চালায়। এমনকী আগুন ধরিয়ে দেয়। এরপর আরও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি 

বেশ কয়েকটি জেলায় বোমা বিস্ফোরণ
যতদূর খবর, দেশের ৬৪টি প্রশাসনিক জেলার মধ্যে ২৮টি অশান্ত হয়ে উঠেছে। এই ২৮টি জেলায় হাতে তৈরি বোমা বিস্ফোরণ হয়েছে। সেই সঙ্গে অসংখ্য যানবাহনে লাগান হয়েছে আগুন। 

এই হিংসায় এখনও পর্যন্ত ৪ জন আহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় নড়াইল জেলায় আওয়ামী লিগ কর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালালে স্থানীয় শাসক দলের দুই নেতা নিহত হন। আবার ফরিদপুর ও পিরোজপুরে একজন বিএনপি নেতা ও একজন পরিবহণ কর্মী নিহত হয়েছেন। 

কেন ঝামেলা? 
২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আসেন শেখ হাসিনা। তারপর গত বছর মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত একটি বিশেষ ট্রাইব্যুনালে হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই রায়ের এক বছর উপলক্ষে আওয়ামী লিগ এই লকডাউন বা বনধের ডাক দিয়েছে। 

ওদিকে চলতি মাসের শুরুতেই হাসিনা জানান, মৃত্যুদণ্ড হোক বা না হোক, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। এরপর থেকেই বেড়েছে উত্তেজনা। 

মঙ্গলবার প্রায় ৩০ জন সন্দেহভাজন সমর্থককে গ্রেফতারের প্রতিবাদে শত শত মানুষ টুঙ্গিপাড়ার একটি থানা ঘেরাও করে। ফলে পুলিশ থানাটি খালি করতে বাধ্য হয়। 

Advertisement

ওদিকে আবার বুধবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লিগকে একটি সন্ত্রাসী সংগঠন এবং পরাজিত ফ্যাসিবাদী শক্তি বলেছেন। সেই সঙ্গে তিনি গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। মঙ্গলবার রাতে সংসদে দেওয়া এক ভাষণে রহমান বলেন, '২০২৪ সালের সেই চেতনায় আমরা আবারও ঐক্যবদ্ধ হই, যখন আমরা স্বৈরাচারী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম এবং তাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করি।'

কড়া নিরাপত্তা, প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসিনার জন্মস্থান গোপালগঞ্জসহ সংবেদনশীল জেলাগুলোতে হাজার হাজার আধাসামরিক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের অভিযানে শুধু ঢাকাতেই ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে হাসিনার মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন। 

 

POST A COMMENT
Advertisement