Sheikh Hasina speech: 'কোনও ছাত্র আন্দোলন ছিল না', বাংলাদেশে অস্থিরতার পিছনে চক্রান্তের অভিযোগ হাসিনার

শেখ হাসিনা বলেন, 'আমি আমার দেশ থেকে দূরে আছি, কিন্তু আমার জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হইনি। আমি ও আমার পরিবার বাংলাদেশের জন্য লড়াই করেছি। এটা সেই বাংলাদেশ নয়, যার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন।'

Advertisement
 'কোনও ছাত্র আন্দোলন ছিল না', বাংলাদেশে অস্থিরতার পিছনে চক্রান্তের অভিযোগ হাসিনারতারেক রহমানের BNP সরকার ‘ঋণ করে চলছে’, হাসিনার বড় অভিযোগ

দু'বছর আগে ঠিক আজকের দিনেই বাংলাদেশে ছাড়তে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।  সেই বিতাড়নের দ্বিতীয় বার্ষিকীতে এক অনুষ্ঠানে ভাষণ দিলেন  বাংলাদেশ আওয়ামী লিগের সভানেত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, এটা সেই বাংলাদেশ নয় যার জন্য ১৯৭১ সালের আন্দোলন হয়েছিল। এ কথা বলতে গিয়ে শেখ হাসিনা আবেগাপ্লুত হয়ে পড়েন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন,  'আমি এমন একজন হিসেবে কথা বলছি যে বাংলাদেশের মানুষের সঙ্গে জীবন কাটিয়েছে, যে নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু আমি আমার মানুষের থেকে কখনো বিচ্ছিন্ন হইনি।'

আবেগাপ্লুত হাসিনা
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব থেকে সরাসরি ভাষণ দেন। এই ভাষণটি ছিল ভার্চুয়াল। ভাষণ শুরু করতেই কান্নায় ভেঙে পড়েন শেখ হাসিনা। অনেক কষ্টে তিনি বলেন, 'আজ আমি শুধু একজন প্রাক্তন  প্রধানমন্ত্রী হিসেবেই নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবেও কথা বলছি।' ১৯৭৫ সালে ঢাকায় শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিহত হওয়া পরিবারের সদস্যদের কথা স্মরণ করতে গিয়ে হাসিনা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এটি কোনও শান্তিপূর্ণ আন্দোলন ছিল না।

শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না
দুই বছর আগের বাংলাদেশের বিক্ষোভ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, 'গত দুই বছর ধরে আমি আমার প্রিয় বাংলাদেশকে দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে দেখেছি। এটা সেই বাংলাদেশ নয় যা আমরা গড়ে তুলেছিলাম, এটা সেই বাংলাদেশ নয় যার জন্য ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিলেন। আমি ২০২৪ সালের জুলাই ও অগাস্ট মাসের সত্য দিয়ে শুরু করতে চাই। এটি কোনও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না। শুরু থেকেই আমার সরকার আলোচনা, আইনি প্রক্রিয়া এবং ধৈর্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিল। কিন্তু সংস্কারের আড়ালে কিছু সংগঠিত গোষ্ঠী ছাত্রদের দাবিকে একটি সহিংস রাজনৈতিক অস্ত্রে পরিণত করার চেষ্টা করছিল।'

Advertisement

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'গত দুই বছর ধরে আমি আমার প্রিয় বাংলাদেশকে নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে দেখেছি। এটা সেই বাংলাদেশ নয় যা আমরা গড়ে তুলেছিলাম, এটা সেই বাংলাদেশ নয় যার জন্য ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছিলেন। আমি ২০২৪ সালের জুলাই ও অগাস্ট মাসের সত্য দিয়ে শুরু করতে চাই। এটি কোনও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না। শুরু থেকেই আমার সরকার আলোচনা, আইনি প্রক্রিয়া এবং ধৈর্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছিল। কিন্তু সংস্কারের আড়ালে কিছু সংগঠিত গোষ্ঠী ছাত্রদের দাবিকে একটি সহিংস রাজনৈতিক অস্ত্রে পরিণত করার চেষ্টা করছিল।'

আমি আমার জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হইনি: হাসিনা
শেখ হাসিনা বলেন, 'আমি আমার দেশ থেকে দূরে আছি, কিন্তু আমার জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হইনি। আমি ও আমার পরিবার বাংলাদেশের জন্য লড়াই করেছি। এটা সেই বাংলাদেশ নয়, যার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন।'

মহম্মদ ইউনূসের কথা উল্লেখ 
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহম্মদ ইউনূসের কথাও উল্লেখ  করেছেন। হাসিনা বলেন, ইউনূস সরকারের  আসল উদ্দেশ্য প্রকাশ  হয়ে যায়। হাসিনা বলেন, তিনি এই মামলার তদন্ত শুরু করেছিলেন, কিন্তু মহম্মদ ইউনূসের 'অবৈধ অন্তর্বর্তী সরকার' তা বন্ধ করে দেয়। হাসিনা প্রশ্ন করেন, 'যদি তাদের ভয় না-ই থাকত, তবে তারা সত্যকে সামনে আসতে দেয়নি কেন?'

দেশের মানুষের কাছে ফিরবেন
 শেখ হাসিনা বলেছেন, প্রকৃত ক্ষমতা জনগণের হাতেই। তিনি বলেন, 'আমি আমার জনগণের কাছে ফিরে যাব। আমি তাদের ওপর আস্থা রাখি।' শেখ হাসিনা বলেছেন, তাঁর বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে ফিরবেন। তিনি জোর দিয়ে বলেন, 'ভয় জনগণের প্রতি আমার কর্তব্য নির্ধারণ করতে পারে না।' তাঁর প্রত্যাবর্তন 'ক্ষমতার জন্য নয়', বরং 'নিরাপত্তা, উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি' পুনরুদ্ধার এবং বাংলাদেশকে 'সঠিক পথে ফিরিয়ে আনার জন্য।'

বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি নিম্নমুখী: হাসিনা
শেখ হাসিনা অভিযোগ করেছেন, তার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশের অর্থনীতির  অবনতি ঘটেছে। তিনি দাবি করেন, জিডিপির বৃদ্ধি মন্থর হয়েছে, কয়েক দশকের মধ্যে প্রথমবারে মতো শিল্প উৎপাদন সংকুচিত হয়েছে, ব্যাঙ্ক  ঋণখেলাপির সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগ দুর্বল হয়ে পড়েছে। শেখ হাসিনা অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার প্রতি মাসে বাংলাদেশ ব্যাঙ্ক থেকে ৭০০-৯০০ কোটি টাকা ঋণ নিয়ে চলছে। তিনি দাবি করেন, বহু কারখানা বন্ধ হয়ে গেছে এবং অসংখ্য শিল্পপতি ও ব্যবসায়ী হয় দেশ ছেড়ে পালিয়েছেন অথবা আত্মগোপন করেছেন।

POST A COMMENT
Advertisement