Advertisement
বাংলাদেশ

Tarique Rahman Oath Taking: বিড়লা ও তারেকের মিটিংয়ে কী কথা হল? শপথগ্রহণ অনুষ্ঠানের সব ছবি রইল

জামাতদের প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ
  • 1/10

বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেল। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রায় দুই দশকের বেশি সময় পর BNP ক্ষমতায় এল। প্রতিবেশী দেশের মানুষ ভোটবাক্সে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা কট্টরপন্থী ও পাকিস্তানের দোসর জামাত ই ইসলামিকে ক্ষমতায় দেখতে চায় না। 

 শীতল সম্পর্কের জের কাটছে
  • 2/10

তারেক রহমান প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ সময়ের শীতল সম্পর্কের জের কাটছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
 

 দীর্ঘ দিন ধরে চলা অস্থিরতা থামার ইঙ্গিত
  • 3/10

মঙ্গলবারই তারেক শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী পদে। রমজান মাস শুরুর আগেই। পবিত্র ইদের খুশিতে এখন মাতোয়ারা গোটা বাংলাদেশ। নতুন সরকার, নতুন ভাবনা ও সেই সঙ্গে ইদের খুশি, সব মিলে মিশে বাংলাদেশবাসীর দীর্ঘ দিন ধরে চলা অস্থিরতা থামার ইঙ্গিত।

Advertisement
ওম বিড়লার সঙ্গে মিটিংও হয়েছে তারেকের
  • 4/10

ভারতের তরফে তারেকের শপথে হাজির ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণপত্র তারেকের হাতে তুলে দেন বিড়লা। ভারতে তারেককে আমন্ত্রণ জানান। ওম বিড়লার সঙ্গে মিটিংও হয়েছে তারেকের। 
 

ভারত-বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু
  • 5/10

ভারত-বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে অন্তর্বর্তী ইউনূস সরকারের আমলে সেই বন্ধুত্বে ছেদ পড়ে। বাংলাদেশে প্রবল ভারত-বিরোধিতায় ইন্ধন জোগাতে থাকে জামাতরা।

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত
  • 6/10

তারেকের সঙ্গে ওম বিড়লার মিটিংয়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত ও ইতিবাচক করার বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। দুই দেশের মধ্যেই জনতার স্বার্থে কীভাবে কাজ করা যায়, সেই নিয়েও কথা হয়েছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা জানান, তারেক ও ওম বিড়লার মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। 
 

ইতিবাচক বার্তা দিয়েছে ভারত
  • 7/10

বস্তুত, বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই ইতিবাচক বার্তা দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত-বাংলাদেশ এই উষ্ণতা অনেক দিন পরে দেখা যাচ্ছে। 

Advertisement
 মোদী তারেকের শপথে যেতে পারেননি
  • 8/10

তারেক তাঁর শপথগ্রহণে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণও জানান। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দিল্লিতে আসায় মোদী তারেকের শপথে যেতে পারেননি।  
 

 ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানকে তারেক রহমানের শপথগ্রহণে আমন্ত্রণ
  • 9/10

ভারত সহ মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানকে তারেক রহমানের শপথগ্রহণে আমন্ত্রণ জানিয়েছিল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ভারত, চিন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, ব্রুনেই, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মলদ্বীপ ও ভুটান। দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঢাকা যে কূটনৈতিক অবস্থান মজবুত করতে চাইছে, তার প্রমাণ এই আমন্ত্রণ তালিকা।

 জামাত ই ইসলামি পেয়েছে ৭৭টি আসন
  • 10/10

বাংলাদেশে নির্বাচনে ২১২টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। জামাত ই ইসলামি পেয়েছে ৭৭টি আসন। তারেক রহমান প্রধানমন্ত্রী। 

Advertisement