পানিহাটিতে প্রচারে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। bangla.aajtak.in-কে আরজি কর নির্যাতিতার মায়ের বিজেপিতে প্রার্থী হওয়া প্রসঙ্গে মন্তব্য করেন কলতান। বলেন, "মায়ের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তবে বিজেপি কোনওদিনও ধর্ষকদের বিচার দেবে না। তিলোত্তমার বিচার সেইদিন থেকে সাধারণ মানুষ চাইছে, বিজেপি আজ পর্যন্ত দিতে পারেনি। ওরা উন্নাও, হাথরাসেরও বিচার দিতে পারেনি। ধর্ষকদের মালা পরিয়ে নিয়ে গেছে। বিচারের জন্য আমরা লড়ছি।