Mamata Banerjee Nomination: বুধে মনোনয়ন পেশের সময় কী চমক দেবেন মমতা? শুভেন্দু এনেছিলেন শাহকে

ভবানীপুর আসনে টানা তিনবার জয়ী হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ৮ এপ্রিল, বুধবার ছাব্বিশের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন তিনি। সকাল সাড়ে ১০টায় কালীঘাটে বাড়ি থেকে সার্ভে বিল্ডিংয়ে বর্নাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন নেত্রী। ছাব্বিশে এই কেন্দ্রে জমজমাট লড়াই।

Advertisement
বুধে মনোনয়ন পেশের সময় কী চমক দেবেন মমতা? শুভেন্দু এনেছিলেন শাহকেতৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়

ভবানীপুর আসনে টানা তিনবার জয়ী হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ৮ এপ্রিল, বুধবার ছাব্বিশের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন তিনি। সকাল সাড়ে ১০টায় কালীঘাটে বাড়ি থেকে সার্ভে বিল্ডিংয়ে বর্নাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন নেত্রী। ছাব্বিশে এই কেন্দ্রে জমজমাট লড়াই।

সপ্তাহখানেক আগে মনোনয়ন জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন তাঁর সঙ্গী। মমতার মনোনয়নে কাদের দেখা যাবে এখন তা-ই দেখার। 

মনোনয়ন থেকে সাম্প্রদায়িক বার্তা দিতে পারেন মমতা। সমস্ত সম্প্রদায়ের মানুষদের মিছিলে আনা হতে পারে। বিজেপি যে SIR, বাঙালিদের অনুপ্রবেশকারী বলে দেগে দিয়েছিল তার জবাব মনোনয়নেও দিতে পারেন মমতা।

SIR-এ ভবানীপুর আসন থেকে ৪০ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। যা নিয়ে বারংবার নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বুধবার সার্ভে বিল্ডিংয়ে এসে মনোনয়ন জমা দেন ভবানীপুরের প্রার্থী শুভেন্দু। সে সময়ে ওই চত্বরে তৃণমূল ও বিজেপির কর্মী, সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সেই অশান্তির ঘটনাতেই কড়া পদক্ষেপ। ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর মনোনয়নে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরা মোড় থেকে রোড শো করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ের কাছে আসেন তাঁরা। কিন্তু শাহ মমতার বাড়ির গলি অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে রোড শো আসতেই ছড়ায় উত্তেজনা। তৃণমূল সমর্থকেরা বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে কখনও ‘জয় বাংলা’, কখনও ‘দালাল-দালাল’ স্লোগান তোলেন।

POST A COMMENT
Advertisement