এই ঘটনা নিয়ে সমস্ত Update-এর জন্য নজর রাখুন আমাদের এই লাইভ ব্লগে।Malda Incident Live Updates: মালদার কালিয়াচকের মোথাবাড়ির বিচারক ঘেরাও-কাণ্ড ঘিরে ক্রমেই বাড়ছে উত্তাপ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি সহ ১৮। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের সঙ্গে মিটিংয়ে বসে নির্বাচন কমিশন। সেখানে রাজ্যে SIR কাজে নিযুক্তদের সুরক্ষা ও আইনশৃঙ্খলা নিয়ে পর্যালোচনা হয়। বৃহস্পতিবার আদালতের নির্দেশ মতো মালদার ঘটনায় NIA তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হলে আদালত ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বুধবার ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে বিক্ষোভের জেরে কালিয়াচক-২ ব্লক অফিসে সাত জন বিচারক দীর্ঘক্ষণ আটকে পড়েন। প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে অশান্তি চলে। গভীর রাতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে দল। আদালতে শাহজাহান আলি দাবি করেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ঘটনার জেরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট(Supreme Court of India) এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে।
মালদার ঘটনা নিয়ে সমস্ত Update-এর জন্য নজর রাখুন আমাদের এই লাইভ ব্লগে (Malda Live Blog)।
মালদা কাণ্ডের তদন্তে মোথাবাড়ি বিডিও অফিসে National Investigation Agency-এর টিম।
#WATCH | Malda, West Bengal: National Investigation Agency (NIA) team arrives at the Block Development Officer's (BDO) office regarding the Malda incident. pic.twitter.com/v74BKgIplx
— ANI (@ANI) April 3, 2026
মোথাবাড়ির ঘটনাস্থলে পৌঁছে গেল NIA টিমের কনভয়। প্রথমেই রাস্তায় নেমে SDPO-র সঙ্গে এলাকা পরিদর্শন করেন। বিডিও অফিসের সামনে রাস্তায় হাঁটতে ও স্থানীয় আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তাঁরা। এলাকার ভিডিও ফুটেজও সংগ্রহ করতে দেখা গেল তাঁদের।
মালদার মোথাবাড়ির মূলচক্রী মোফাক্কেরুল ইসলামের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুরনো ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। bangla.aajtak.in-এর তরফে সাংসদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মোফাক্কেরুলকে তিনি চেনেন না। ২০১৬ সালে পার্বতীপুর গ্রাম পঞ্চায়েতের কোনও এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সম্ভবত তখন তাঁর সঙ্গে ছবি তুলেছেন। অনেকেই বিভিন্ন সময় তাঁর সঙ্গে ছবি তোলেন। তাঁর পক্ষে প্রত্যেককে চেনা সম্ভব নয় বলে জানান কল্যাণ।

পশ্চিমবঙ্গে ভোট মিটে যাওয়ার পরও ৫০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। ভোট শেষ হওয়ার কতদিন পর্যন্ত তাদের রাজ্যে রাখা হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এছাড়াও ইভিএম, স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের নিরাপত্তার জন্য ২০০ কোম্পানি সিএপিএফ রাজ্যে রাখা হবে এবং গণনা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত তারা মোতায়েন থাকবে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিনগুলিতে সবেতন ছুটির (Paid Holiday) ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ এপ্রিল অসম, কেরালা, পুদুচেরি, গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ২৩ এপ্রিল তামিলনাড়ু, গুজরাত এবং মহারাষ্ট্রে ভোট হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল নির্ধারিত হয়েছে। আইন অনুযায়ী, এই দিনগুলিতে সমস্ত স্তরের কর্মচারী, এমনকি দৈনিক মজুরিভিত্তিক এবং ক্যাজুয়াল কর্মীরাও সবেতন ছুটি পাওয়ার অধিকারী। অর্থাৎ, ভোটের দিন ছুটিতে থাকার জন্য তাঁদের বেতন থেকে কোনো টাকা কাটা যাবে না। ভোটাররা যাতে নির্বিঘ্নে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ কঠোরভাবে পালন করতে বলেছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপের ফলে কয়েক কোটি শ্রমজীবী মানুষ আর্থিক ক্ষতির চিন্তা ছাড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
ADG উত্তরবঙ্গ কে জয়রমন বলেন, 'মোফাক্কেরুল ইসলাম মূল ইন্ধনকারী। তিনি পেশায় একজন আইনজীবী। তাঁকে দেখা গিয়েছে, মানুষকে উস্কানি দিতে। ভিডিও ভাইরাল হয়েছে। আমরা তাঁকে ট্র্যাক করছিলাম। CID এবং শিলিগুড়ি পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয় তাঁকে।'
মমতা: বাইরে থেকে লোক এনে অশান্তি করে। আমরা নিন্দা করি এই ঘটনার। অনেকের ভোট কেটেছে, আমি তাদের ব্যথাটা বুঝি।

'NIA আসার আগেই CID অভিযুক্তকে গ্রেফতার করেছে', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিরামপুরের হাজারীপাড়া মাঠের জনসভায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী।
মালদা কাণ্ডের তদন্তে এসে পৌঁছলেন NIA-এর IG। দিল্লি থেকে আসছেন NIA-র অন্য সিনিয়র অফিসাররাও।

উত্তরবঙ্গের এডিজি এ দিন সাংবাদিক বৈঠকে বলেন, 'রোড ব্লক হয়েছে, সেগুলি নিয়ে মালদায় মোট ১৯টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৩৫ জন গ্রেফতার হয়েছে। আমরা মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছি। ইটাহার থানার বাসিন্দা, একজন অ্যাডভোকেট। মূলত তিনিই উস্কানি দিচ্ছিলেন। ভাইরাল ভিডিয়োও পাওয়া গিয়েছে। ওকে আমরা আজ সকালে গ্রেফতার করেছি বাগডোগরা এয়ারপোর্ট থেকে। সিআইডি-কে আমরা অনুরোধ করেছিলাম, শিলিগুড়ি পুলিশের সহায়তায় ওঁকে আটক করা হয়েছে। ওর সঙ্গে আকরামুল বাগানি নামে আরও একজনকে আটক করা হয়েছে। সম্ভবত ওরা বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিল। ওদের মালদায় আনা হচ্ছে।'
মালদার কালিয়াচকের ঘটনাটির তদন্ত করছে এনআইএ। শুক্রবার সকালে এই মামলার প্রধান তদন্তকারী আধিকারিক সোনিয়া সিং মালদায় পৌঁছেছেন। আইজি (ইন্সপেক্টর জেনারেল) পদমর্যাদার এই আইপিএস আধিকারিক আজ সকালেই কলকাতায় এসে পৌঁছান বলে খবর।
উত্তরবঙ্গের এডিজি কে জয়রামন জানিয়েছেন, মালদার ঘটনায় এখনও পর্যন্ত ১৯টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন মোট ৩৫ জন। পুলিশের তরফে জানানো হয়েছে, মোফাক্কেরুলকে ‘মূল প্ররোচনাকারী’ হিসাবে গ্রেফতার হয়েছে। তাঁর বিরুদ্ধে কালিয়াচক থানায় তিনটি মামলা দায়ের হয়েছিল। জয়রামন জানান, মোফাক্কেরুলকে খুঁজে বার করতে সিআইডি-র সাহায্য চাওয়া হয়েছিল। শুক্রবার শিলিগুড়ি পুলিশ মোফাক্কেরুলকে গ্রেফতার করে। গ্রেফতার করে তাঁকে মালদায় নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানতে পেরেছে মালদহ কাণ্ডের ‘মূলচক্রী’ বেঙ্গালুরুতে পালানোর পরিকল্পনা করেছিলেন।
মালদা কাণ্ডের মাস্টারমাইন্ড বলা হচ্ছে তাঁকে। মোফাক্কেরুল ইসলামকে CID গ্রেফতার করেছে শুক্রবার সকালে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে তাঁকে ধরা হয়েছে। পালানোর ছক কষছিলেন বলে অভিযোগ। জানা গিয়েছে, গ্রেফতারির পর ফেসবুক লাইভ করে তিনি জানিয়েছেন, ডিলিটেড ভোটারের জন্য প্রতিবাদ করে মালদার ঘটনাস্থলে ছিলেন বলে তাঁকে গ্রেফতার করা হয়েছে। একটি ছবিও প্রকাশ্যে এসেছে তাঁর গ্রেফতারির পর।

উত্তরবঙ্গের এডিজি কে জয়রমন জানালেন, মালদার ঘটনায় মানুষকে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্ল্যান আগে থেকেই করা হয়েছিল কিনা,তার তদন্ত করা হবে। সব বিচারবিভাগের অফিসারদের CAPF নিরাপত্তা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনা ৩৫ জনকে গ্রেফতার করা হল।
মোথাবাড়ির বিদায়ী বিধায়ক সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন BJP সাংসদ অমিত মালব্য। একটি ভিডিও পোস্ট করে তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলেছেন, মালদার ঘটনায় যোগ রয়েছে সাবিনা ইয়াসমিনের। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, পুরো ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর সাবিনা দলের পরিকল্পনা বাস্তবায়িত করেছেন বলে দাবি করেছেন তিনি। BJP-র IT সেলের প্রধান অমিত মালব্য এক্সে একটি পোস্ট করেন। সেখানে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন সমর্থককে নিয়ে সাবিনা বসে আছেন। মালব্যর দাবি, কালিয়াচকে ৭ বিচারককে আটকে রাখার ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগেই সাবিনাকে প্রতিবাদে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। তিনি আরও লিখেছেন, ‘এখন আর এই সব পোস্ট সরিয়ে দিয়ে কোনও লাভ নেই। সবটাই সংগ্রহ করা আছে।’ এই ভিডিও পোস্ট করে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে অমিত মালব্য। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in
মালদার ঘটনায় মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করল CID। এর আগে এই ঘটনায় ১৮ জন গ্রেফতার হলেও পুলিশের নজরে পলাতক ছিলেন মিম নেতা তথা আইনজীবী মোফাক্কেরুল ইসলাম।

প্রথম তালিকায় ১২টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে মিম।
Mubarakbad AIMIM West Bengal ke tamam umeedwaron ko.
— AIMIM (@aimim_national) April 3, 2026
Insha Allah yeh sirf election nahi, apni siyasi pehchan ki ladai hai. Ladenge bhi, Jeetenge bhi.
AIMIM releases its first list of candidates for West Bengal Assembly Elections.@asadowaisi @AadilHasanAdv1 @imraansolanki pic.twitter.com/xux6VegLOt
NIA মালদা হিংসা মামলায় একটি প্রাথমিক তদন্ত নথিভুক্ত করেছে। প্রসঙ্গত, বুধবার হাজার হাজার মানুষ কালিয়াচক-২ ব্লক ডেভেলপমেন্ট অফিস (বিডিও)-এর দুটি গেট অবরোধ করে রাখে। সাতজন বিচারবিভাগীয় অফিসারও সেখানে আটকে ছিলেন। এরপর মধ্যরাতে তাঁদের উদ্ধার করা হয়।
উত্তরবঙ্গের আইজি জানালেন, মোথাবাড়ির ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনকেই গ্রেফতার করা হয়েছে। এখনও অধরা গাড়ির বোনেটে উঠে উস্কানিমূলক ভাষণ দেওয়া মোফেক্কারুল ইসলাম।