Advertisement

Hooghly: BJP প্রার্থী দীপাঞ্জনকে দলের ঝাণ্ডা আর ডাণ্ডা তুলে তাড়া করল BJP কর্মীরাই, 'ক্ষমা করো'

গোটা রাজ্যজুড়ে জোরকদমে চলছে ভোটের প্রচার। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, বিজেপি হোক বা তৃণমূল, উভয় দলেই কোনও কোনও প্রার্থীকে কেন্দ্র করে দলেরই অন্দরে একাংশের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে। প্রকাশ্যেই চলেছে বিক্ষোভ-প্রতিবাদ। আর যে সমস্ত প্রার্থীকে কেন্দ্র করে এই ধরনের অসন্তোষের চিত্র উঠে এসেছে, তার মধ্যে রয়েছেন চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহও। তাঁকে প্রার্থী করায় ইতিমধ্যেই প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে বিজেপির একাংশের নেতা কর্মীকে। আর এবার চন্দননগরের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে দলের দুই গোষ্ঠীর মধ্যে কার্যত হাতাহাতির ঘটনা ঘটে গেল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় চন্দননগরের চাউল পট্টি এলাকায়।

Internal tensions rise in Hooghly over bjp candidate Dipanjan Guha

Advertisement