8th Pay Commission Salary Increase:মাইনে বাড়তে পারে ৩৪%, লেভেল ১ থেকে ১৮-কার কত বেতন হবে? সহজে বুঝে নিন
8th Pay Commission:অষ্টম বেতন কমিশন অনুমোদনের পর থেকে, কর্মচারীরা প্রত্যাশিত বেতন বৃদ্ধি সম্পর্কে ক্রমশ কৌতূহলী হয়ে উঠছেন। চলুন লেভেল ১ থেকে ১৮ পর্যন্ত কর্মচারীদের সম্ভাব্য বেতন বৃদ্ধি সম্পর্কে জেনে নেওয়া যাক।
পে লেভেল অনুসারে সরকারি কর্মীদের বেতন কত বাড়বে?- কলকাতা,
- 03 Apr 2026,
- (Updated 03 Apr 2026, 11:55 AM IST)
8th Pay Commission Latest Update: অষ্টম বেতন কমিশন অনুমোদনের পর, কর্মচারীরা তাদের বেতন কত বাড়বে তা জানতে আগ্রহী। যদিও অষ্টম বেতন কমিশনের অধীনে বেতন কাঠামো বা বেতন বৃদ্ধির বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি, তবে বিশেষজ্ঞদের গণনার মাধ্যমেই অনুমান করা হচ্ছে, অষ্টম বেতন কমিশনের অধীনে কত বেতন বাড়তে পারে। চলুন জেনে নেওয়া যাক লেভেল ১ থেকে ১৮ পর্যন্ত কর্মচারীদের জন্য কত বেতন বাড়তে পারে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বেতন এবং পেনশন বৃদ্ধি ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করবে। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি এই সিদ্ধান্ত নেবে। এরপর কেন্দ্রীয় সরকার বিষয়টি পর্যালোচনা করবে এবং ২০২৭ সালের দ্বিতীয়ার্ধের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এর পরে, বাস্তবায়নের ঘোষণা করা হতে পারে।
ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে?
বিশেষজ্ঞরা মনে করেন, অষ্টম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৭০ থেকে ২.৮৬ পর্যন্ত হতে পারে এবং সকল স্তরের কর্মচারীদের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা যেতে পারে। তারা বলছেন, একটি অভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর সকল কর্মচারীদের জন্য সমান সুবিধা প্রদান করে, তবে উচ্চ পদের ক্ষেত্রে টাকা বেশি বৃদ্ধি পাবে।
কার বেতন কত বাড়বে?
২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন বৃদ্ধি
- লেভেল ১ কর্মীদের জন্য, ১৮,০০০ টাকা থেকে ৩৮,৭০০ টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ মোট ২০,৭০০ টাকা।
- লেভেল ১০ কর্মচারীদের জন্য, ৫৬,১০০ টাকা থেকে ১,২০,৬১৫ টাকা অর্থাৎ ৬৪,৫১৫ টাকা বৃদ্ধি পেতে পারে।
- লেভেল ১৮ স্তরের কর্মচারীদের জন্য, ২,৫০,০০০ টাকা থেকে ৫,৩৭,৫০০ টাকা অর্থাৎ ২,৮৭,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টরে প্রত্যাশিত বেতন
- লেভেল ১ কর্মীদের জন্য, ১৮,০০০ টাকা থেকে ৫১,৪৮০ টাকা বৃদ্ধি পেয়ে ৩৩,৪৮০ টাকা হবে।
- লেভেল ৩ কর্মীদের বেতন ২১,৭০০ টাকা থেকে বেড়ে ৬২,০৬২ টাকা হবে অর্থাৎ ৪০,৩৬২ টাকা বৃদ্ধি পাবে।
- লেভেল ৬ কর্মীদের জন্য, ৩৫,৪০০ টাকা থেকে বেড়ে ১,০১,২৪৪ টাকা পর্যন্ত হবে অর্থাৎ ৬৫,৮৪৪ টাকা বৃদ্ধি পাবে।
- লেভেল ১০ স্তরের কর্মীদের জন্য, ৬৫,৮৪৪ টাকা থেকে বেড়ে ১,৬০,৪৪৬ টাকা হবে অর্থআৎ ১,০৪,৩৪৬ টাকা বৃদ্ধি পাবে।
১.৭ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে নিচু লেভেলের কর্মচারীদের বেতন
- লেভেল ১ কর্মীদের বেতন ১৮,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০,৬০০ টাকা করা হতে পারে।
- লেভেল ৩ কর্মীদের বেতন ২১,৭০০ থেকে বৃদ্ধি পেয়ে ৩৬,৮৯০ টাকা হতে পারে।
- লেভেল ৬ এর কর্মীদের বেতন ৩৫,৪০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৬০,০০০ টাকা হতে পারে।