সুপার জায়েন্টের সঙ্গে মোহনবাগান জুড়েই কি সাফল্য? IPL-এ LSG-র টানা ব্যর্থতায় প্রশ্ন

শেষ ৫ বছর টানা সাফল্য পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে সাফল্যের মুখ দেখতে পায়নি লখনউ সুপার জায়েন্ট বা ডারবান সুপার জায়েন্ট ও ম্যাঞ্চেস্টার সুপার জায়েন্ট। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্রিকেটের দলগুলোকে। তবে কি মোহনবাগানের জন্যই 'সফলতা' পাচ্ছে সুপার জায়েন্ট? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে নানা মহলে।

Advertisement
সুপার জায়েন্টের সঙ্গে মোহনবাগান জুড়েই কি সাফল্য? IPL-এ LSG-র টানা ব্যর্থতায় প্রশ্ন মোহনবাগান ও লখনউ সুপার জায়েন্ট
হাইলাইটস
  • গত ৫ বছরে সবচেয়ে সফল দল মোহনবাগান
  • লখনউ তবুও ব্যর্থ

শেষ ৫ বছর টানা সাফল্য পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে সাফল্যের মুখ দেখতে পায়নি লখনউ সুপার জায়েন্ট বা ডারবান সুপার জায়েন্ট ও ম্যাঞ্চেস্টার সুপার জায়েন্ট। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্রিকেটের দলগুলোকে। তবে কি মোহনবাগানের জন্যই 'সফলতা' পাচ্ছে সুপার জায়েন্ট? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে নানা মহলে।

লখনউ সুপার জায়েন্ট নিয়ে বিতর্ক
লখনউ সুপার জায়েন্ট ২০২৬ আইপিএল মরসুমে প্রথম ম্যাচ হারের পরেই বেশ উত্তেজিত দেখিয়েছে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। তবে এবারেই প্রথম নয়, এর আগেও একই ঘটনা দেখা গিয়েছে আগের ক্যাপ্টেন কেএল রাহুলের ক্ষেত্রেও। তবে কি সাফল্য না পেয়ে মেজাজ হারাচ্ছেন সঞ্জীব? যদিও সুপার জায়েন্টের এক কর্তার দাবি, 'সাধারণ আলোচনা হয়েছে। এটা খুব স্বাভাবিক। দলে কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা সেটা তো কর্ণধার জানতে চাইতেই পারেন। এখানে বিতর্কের কিছু নেই।'

মোহনবাগানের পরিকাঠামো ব্যবহার করার সুযোগ পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট
মোহনবাগানের সঙ্গে সুপার জায়েন্টের মার্জ হয় ২০২০ সালে। সেই বছরেই মোহনবাগান আই লিগ জিতেছিল। ফলে সেই পরিকাঠামো ব্যবহার করে সাফল্য পাচ্ছে সবুজ-মেরুন ক্লাব। এমনটাই মনে করছেন কর্তারাও। এক কর্তা এ প্রসঙ্গে বলেন, 'মোহনবাগানের একটা পরিকাঠামো ছিল। ফলে দল তৈরির ক্ষেত্রে সমস্যা হয়নি। টাকা দিয়ে ভাল মানের ফুটবলার পাওয়ার ক্ষেত্রেও সমস্যা নেই।' তবে আইপিএল বা অন্য লিগের ক্ষেত্রে সমস্যা হল, নিলামে ক্রিকেটার কিনতে হয়। সেখানে নির্দিষ্ট কিছু নিয়ম আছে। 

এখনও সাফল্য পায়নি লখনউ
২০২২ সালে আইপিএল খেলার সুযোগ পায় লখনউ সুপার জায়েন্ট। সেদিক থেকে দেখতে গেলে এই দল মাত্র ৪ বছরের। সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের যুক্তি, 'সাফল্য পেতে কিছুটা সময় লাগে। দলের পরিকাঠামো, ভাল ক্রিকেটার তৈরি করা সহ সমস্ত ব্যাপারেই আরও সময় লাগবে। সেই সময়টা সব দলকেই দিতে হবে। সাফল্য একদিনে আসে না, তা আসতে সময় লাগে।' 

Advertisement

দেশের অন্যতম সফল ক্লাব মোহনবাগান সুপার জায়েন্ট
অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্ট এই পাঁচ বছরের মধ্যে ২০২০-২১ মরসুমে রানার্স হয়েছিল সবুজ-মেরুন। ২০২২-২৩ মরসুমে করোনার জন্য সেভাবে খেলা না হলেও, ২০২৩-২৪ মরসুমে আইএসএল কাপ জিতে নেয় মোহনবাগান সুপার জায়েন্ট। আর ২০২৪-২৫ মরসুমে আইএসএল খেতাব জেতার পাশাপাশি লিগ শিল্ডও জয় করে মোহনবাগান সুপার জায়েন্ট। অর্থাৎ, ভারতে তো বটেই, গোটা বিশ্বের নিরিখেই এই ধারাবাহিক সাফল্য যথেষ্ট ঈর্ষনীয়। ম্যানেজমেন্টের কর্তার কথায়, 'গোটা বিশ্বে এমন সাফল্যের নজির খুব কম রয়েছে। পরপর লিগ চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস খুব বেশি নেই বিশ্ব ফুটবলেও।'

      

এখন কোন জায়গায় মোহনবাগান?
নানা জটিলতার কারণে এবারের আইএসএল অনেকটাই দেরিতে শুরু হয়েছে। মোহনবাগান সুপার জায়েন্ট শুরুটা খুব ভাল করেছে। নতুন কোচ সের্জিও লোবেরা কাজ করছেন। তাঁর লক্ষ্য গতবারের ট্রফি ধরে রাখা। তবে এই মুহূর্তে কিছুটা হলেও চাপে সবুজ-মেরুন শিবির। কারণ পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে তারা। বেঙ্গালুরু বিরুদ্ধে 0-0 ড্র করে মাঠ ছাড়তে হয়েছে শুভাশিস বসুদের। পাশাপাশি মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারতেও হয়েছে। যার ফলে হারাতে হয়েছে শীর্ষস্থান। তবে জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ এখন মোহনবাগান ফুটবলারদের সামনে। ১৩ রাউন্ডের এবারের আইএসএল-এ একটা ম্যাচ হারা বা ড্র করা মানে অনেকটাই পিছিয়ে পড়া।

এবার লক্ষ্য এশিয়া
মনে রাখতে হবে এবারের লগে প্লে অফের কোনও সুযোগ নেই। শুধুই লিগে শীর্ষস্থান যারা ধরে রাখতে পারবে তারাই হাসবে শেষ হাসি। মোহনবাগানের সঙ্গে সুপার জায়েন্টের মার্জ হওয়ার সময় সঞ্জীব গোয়েঙ্কা দাবি করেছিলেন, তাঁরা শুধু দেশের সেরা নয়, এশিয়ার সেরাও হতে চায়। তবে এশিয়ায় এখনও সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি সবুজ-মেরুন। এ নিয়ে দর্শকদের ক্ষোভ রয়েছে। তবে এ মরসুমে জিততে না পারলে, সেই স্বপ্ন আবার অধারাই থেকে যাবে মোহনবাগানের। ফলে ১৩ ম্যাচের এই লিগ জেতা খুব জরুরী মোহনবাগান সুপার জায়েন্টের জন্য।         

POST A COMMENT
Advertisement