Tamim Iqbal BCB New President: ইউনূসের লোক আমিনুলকে সরিয়ে BCB-র নয়া প্রেসিডেন্ট তামিম ইকবাল, বড় সিদ্ধান্ত তারেকের

Tamim Iqbal BCB New President: ক্রিকেট মহলের মতে, ভারতের মাটিতে আয়োজিত টি২০ বিশ্বকাপে দল না পাঠানোর যে সিদ্ধান্ত পূর্বতন সরকার নিয়েছিল, তার জেরেই এই চরম ডামাডোল। সেই সময় সরকারের এই একগুঁয়েমির তীব্র সমালোচনা করেছিলেন তামিম।

Advertisement
ইউনূসের লোক আমিনুলকে সরিয়ে BCB-র নয়া প্রেসিডেন্ট তামিম ইকবাল, বড় সিদ্ধান্ত তারেকেরইউনূসের লোক আমিনুলকে সরিয়ে BCB-র নয়া প্রেসিডেন্ট তামিম ইকবাল, বড় সিদ্ধান্ত তারেকের

Tamim Iqbal BCB New President: আমিনুল ইসলামকে সরিয়ে তামিম ইকবালকে BCB সভাপতি করে দিল বাংলাদেশ সরকার। ওপার বাংলার রাজনীতিতে পটপরিবর্তনের রেশ এবার আছড়ে পড়ল ক্রিকেট মাঠেও। ইউনুস সরকারের পতনের পর বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসতেই বড়সড় রদবদল ঘটে গেল সে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিবি-তে (BCB)। সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো আমিনুল ইসলাম বুলবুলকে। তাঁর জায়গায় বোর্ডের নতুন মুখ হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবারই বিদায়ী অ্যাডহক কমিটিকে ভেঙে দিয়ে ১১ সদস্যের নতুন কমিটি গঠন করেছে নবনির্বাচিত সরকার।

ক্রিকেট মহলের মতে, ভারতের মাটিতে আয়োজিত টি২০ বিশ্বকাপে দল না পাঠানোর যে সিদ্ধান্ত পূর্বতন সরকার নিয়েছিল, তার জেরেই এই চরম ডামাডোল। সেই সময় সরকারের এই একগুঁয়েমির তীব্র সমালোচনা করেছিলেন তামিম। অভিযোগ উঠেছিল, আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড পরিস্থিতির গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছে। এবার সেই তামিমকেই বিসিবি-র শিখরে বসিয়ে ভারত তথা আইসিসি ও বিসিসিআই-এর সঙ্গে সুসম্পর্ক পুনরুদ্ধারের পথে হাঁটল বাংলাদেশ।

নবনিযুক্ত সভাপতি তামিম ইকবালের প্রধান লক্ষ্য হবে দেশের ক্রিকেটের হারানো গরিমা ফেরানো। সূত্রের খবর, আগামী ৯০ দিনের মধ্যে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ বোর্ড গঠন করবে তামিমের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী কমিটি। গত বছর বিসিবি নির্বাচনে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, তার তদন্ত রিপোর্ট সামনে আসতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রিকেট প্রেমীদের আশা, ‘দেশি বয়’ তামিমের হাত ধরে এবার মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রশাসনিক স্তরেও স্বচ্ছতা ফিরবে ওপার বাংলার ক্রিকেটে।

 

POST A COMMENT
Advertisement