রেলের স্কুলে Walk-in-Interview দিয়ে Teacher-এর চাকরি, রইল Date

Walk in Interview Teacher Jobs: রাজ্যে মেনস্ট্রিম পড়াশোনা করে অনেকেই শিক্ষকতার স্বপ্ন দেখেন। তাঁদের জন্য় বড় সুযোগ। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement
রেলের স্কুলে Walk-in-Interview দিয়ে Teacher-এর চাকরি, রইল Dateচিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
হাইলাইটস
  • রাজ্যে মেনস্ট্রিম পড়াশোনা করে অনেকেই শিক্ষকতার স্বপ্ন দেখেন।
  • চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • নতুন চাকরি হিসাবে মাইনে মন্দ নয়।

Walk in Interview Teacher Jobs: রাজ্যে মেনস্ট্রিম পড়াশোনা করে অনেকেই শিক্ষকতার স্বপ্ন দেখেন। তাঁদের জন্য় বড় সুযোগ। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ। তবে নতুন চাকরি হিসাবে মাইনে মন্দ নয়। একাধিক বিষয়ে পড়ানোর সুযোগ থাকছে। রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা Chittaranjan Locomotive Works (সিএলডব্লিউ)-এর তরফে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  চিত্তরঞ্জনের রেলওয়ে স্কুলে শিক্ষক পদে নিয়োগ করা হবে। পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT), প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (TGT) এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে মোট ৪৩টি শূন্যপদ রয়েছে।

বাংলা, হিন্দি, কম্পিউটার, গণিত, রসায়ন-সহ একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। ফলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের চাকরিপ্রার্থীদের সুযোগ মিলবে। পিজিটি পদে স্যালারি ২৭,৫০০ টাকা। অন্যদিকে টিজিটি এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে মাসিক বেতন ২৬,২৫০ টাকা করে।

পিজিটি পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি বিএড ডিগ্রিও থাকতে হবে। অন্যান্য পদগুলির ক্ষেত্রেও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে। বিস্তারিতভাবে জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিন। আবেদনকারীর বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৬৫ বছর।

লিখিত পরীক্ষা নয়, সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে। আগামী ৯, ১০, ১১, ১৩, ১৬, ১৭, ১৮ এবং ২০ এপ্রিল নির্দিষ্ট বিষয় অনুযায়ী আলাদা আলাদা দিনে ইন্টারভিউ নেওয়া হবে।  

ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র ফিলআপ করে এবং প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। কোন কোন নথি লাগবে, কীভাবে আবেদনপত্র পূরণ করতে হবে; এই সমস্ত তথ্য সিএলডব্লিউ-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে।

চাকরিপ্রার্থীদের একাংশের মতে, কেন্দ্রীয় সংস্থার অধীনে স্কুলে শিক্ষকতার এই সুযোগ অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষত যাঁরা দীর্ঘদিন ধরে শিক্ষকতার চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এই ওয়াক-ইন ইন্টারভিউ বড় সুযোগ হয়ে উঠতে পারে।

খুব কম সময়ের মধ্যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে সংস্থা। ফলে দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রস্তুতি নিয়ে ইন্টারভিউয়ে অংশ নিন। বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।  

Advertisement

POST A COMMENT
Advertisement