যাঁরা সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি বড় আপডেট।BSNL recruitment 2026: ভারত সঞ্চার নিগম লিমিটেডে চাকরির সুযোগ। আবেদনের সময়সীমা বাড়াল BSNL। নতুন নোটিফিকেশন জারি হয়েছে। তাতে আবেদনকারীদের বাড়তি সময় দিল সংস্থা। যাঁরা সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি বড় আপডেট। ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর তরফে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল। এবার ফের বিজ্ঞপ্তি দিয়ে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়েছে। ফলে যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁদের জন্য নতুন করে সুযোগ তৈরি হল।
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://bsnlregistration.ibtexamination.com/
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন: View PDF
সংস্থার তরফে জানানো হয়েছে, মোট ১২০টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগ হবে টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স; এই দুই ডিপার্টমেন্টে। সিলেকশন হলে প্রতি মাসে ২৪,৯০০ টাকা থেকে ৫০,৫০০ টাকার মধ্যে স্যালারি পাবেন।
Eligibility
ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা শর্ত রাখা হয়েছে। টেলিকম অপারেশনস বিভাগে আবেদন করতে হলে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, ফিন্যান্স বিভাগে আবেদন করতে হলে প্রার্থীকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে।
বয়সসীমা
বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য হতে পারে। তবে বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলি জানতে অবশ্যই সংস্থার মূল বিজ্ঞপ্তি দেখে নিন।
আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইন। প্রথমে প্রার্থীদের বিএসএনএল-এর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। হোমপেজে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশ মেনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ১৬ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পর প্রার্থীদের নথি যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে।
চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং ফিন্যান্স ব্যাকগ্রাউন্ডের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সংস্থায় কাজ করার সুযোগ বেশ আকর্ষণীয়। ফলে শেষ তারিখের আগে অবশ্যই আবেদন সেরে ফেলুন।
নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, শর্ত এবং আপডেট জানতে বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত নজর রাখুন।