দেবলীনা কুমারএকসময় সাংঘাতিক রকমের ওজন বেড়েছিল অভিনেত্রী দেবলীনা কুমারের। কিন্তু সেখান থেকে নিজেকে স্লিম-ট্রিম করে এখন মেদহীন ফিগার প্রাক্তন-বিধায়ক কন্যার। শাড়ি থেকে বিকিনি, দেবলীনাকে সব পোশাকেই দারুণ মানিয়ে যায়। এমনিতেই তাঁর সোশ্যাল মিডিয়া খুললে একাধিক সাহসী অবতারের ছবি দেখতে পারবেন। এবার পাহাড়ের কোলে নিজের বোল্ড অবতার দেখালেন অভিনেত্রী।
দেবলীনা সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে পাহাড়-জঙ্গলের কোলে নিজেকে হারিয়ে ফেলেছেন দেবলীনা। তবে আগুন ধরিয়েছে তাঁর পোশাক। খোলামেলা পোশাকে তাঁর সাহসী অবতার থেকে চোখ ফেরাতে পারবেন না। নীল রঙের প্রিন্টেড এক টুকরো কাপড় জড়ানো রয়েছে শরীরের ওপরের অংশে। আর কোমর থেকে সেই একই প্রিন্টের কাপড় জড়ানো। শরীরের অধিকাংশ অংশই দেখা যাচ্ছে। দেবলীনার এই বোল্ড রূপে কুপোকাৎ নেটপাড়া।
কখনও দেবলীনা পোজ দিয়েছেন ব্রিজের ওপর আবার কখনও বা ঝরনার জলে পাথরের ওপর বসে কিলার পোজ দিয়েছেন নায়িকা। এই ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, সত্যিই কি মনে হয় এই ছবিগুলোর কোনও ক্যাপশন দরকার? তবে এই পোশাকে দেবলীনাকে আরও একবার দেখা গিয়েছিলয। যদিও সেটা ২০২৩ সালে। সেই সময় এই একই পোশাকে অভিনেত্রীকে দেখা গিয়েছিল সি-বিচের সামনে। দীপিকা পাডুকোনের জনপ্রিয় গান বেসরম রং-এ নেচে নেটপাড়া কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। তিন বছর পর সেই একই পোশাকে তিনি ফের ঝড় তুললেন।
বর্তমান সময়ের ট্রেন্ড অনুযায়ী, এখন বলিউডের অনেক নায়িকারাই পুরনো পোশাককে নতুন স্টাইলে পরছেন। সেই বিষয়টি এবার টলিপাড়াতেও শুরু হল। দেবলীনাকে এই পোশাকে ২০২৩ সালে দেখা গিয়েছিল। সেই সময় তিনি সি-বিচে এই পোশাক পরে নেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন। তিন বছর পর সেই একই পোশাকে তাঁকে দেখা গেল। তবে পুরনো পোশাক হলেও প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী অসংখ্য।
প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের কন্যা দেবলীনা উত্তম কুমারের পরিবারের নাতবউ। বিয়ে হয়েছে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুখের সংসার তাঁদের। দুজনেই এখন নিজেদের কেরিয়ারে ফোকাস করছেন। দেবলীনাকে দেখা যাবে অগ্নিদেব চট্টোপাধ্যায়ে আগামী ছবি চোর-এ। যেখানে রয়েছেন জিতু কমলও।