Swastika Mukherjee: 'বাস-ট্রাম করেই যাতায়াত', রিক্সায় চড়লেন স্বস্তিকা, ভাঙতে চান নায়িকা সুলভ আচরণ

স্পষ্ট কথায় কষ্ট নেই গোছের অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যেটা মনে থাকে সেটাই ঠোঁটে থাকে তাঁর। সবচেয়ে বড় কথা স্বস্তিকার যেটা করতে ইচ্ছে হয়, সেটাই সাধারণত করে থাকেন এই অভিনেত্রী। কখনও অটোতে চড়ে মুম্বই ঘোরেন আবার কখনও গড়িয়াহাটে গিয়ে নাইটি কিনে আনেন।

Advertisement
'বাস-ট্রাম করেই যাতায়াত', রিক্সায় চড়লেন স্বস্তিকা, ভাঙতে চান নায়িকা সুলভ আচরণ স্বস্তিকা মুখোপাধ্যায়
হাইলাইটস
  • রিক্সায় উঠে সেই ভিডিও করেছেন অভিনেত্রী নিজেই।

স্পষ্ট কথায় কষ্ট নেই গোছের অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যেটা মনে থাকে সেটাই ঠোঁটে থাকে তাঁর। সবচেয়ে বড় কথা স্বস্তিকার যেটা করতে ইচ্ছে হয়, সেটাই সাধারণত করে থাকেন এই অভিনেত্রী। কখনও অটোতে চড়ে মুম্বই ঘোরেন আবার কখনও গড়িয়াহাটে গিয়ে নাইটি কিনে আনেন। এ ধরনের আজব কাণ্ড করে থাকেন স্বস্তিকা। আর এবারেও সেরকমই কাণ্ড ঘটালেন। রিক্সায় চড়ে নিজের গন্তব্যে পৌঁছালেন স্বস্তিকা। 

রিক্সায় উঠে সেই ভিডিও করেছেন অভিনেত্রী নিজেই। আসলে স্বস্তিকা বরাবরই সাধারণ জীবনযাপনে বিশ্বাসী। যখন যেটা মনে হয় সেটা তিনি করে ফেলেন, কারোর তোয়াক্কা না করেই। কোথাও যাওয়ার হলে মাঝে মধ্যেই তিনি অটো বা মেট্রোতে চড়ে যেতেই ভালোবাসেন। এবার অভিনেত্রীকে দেখা গেল রিক্সায় করে তাঁরই একটি ছবির স্ক্রিনিংয়ে যেতে। এদিন তাঁকে নো মেকআপ লুকে দেখা গিয়েছে। সাদা পোশাক, গলায় হার, কানের দুলে সাদামাটা অথচ সুন্দর দেখাচ্ছিল নায়িকাকে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, আমার জীবনটাকে আরও সহজ করে যাপন করার চেষ্টা করছি। 

স্বস্তিকা ভিডিওতে বলেন যে স্ক্রিনিংয়ে যাওয়ার জন্য পরিচালক তাঁকে গাড়ির বন্দোবস্ত করে দেবেন তা বলেছিলেন। কারণ স্বস্তিকার ড্রাইভার ছিল না সেদিন। কিন্তু অভিনেত্রী ভেবে দেখেন গাড়ি করে গেলে তাঁকে অনেক আগে বেরোতে হবে, রাস্তায় জ্যামে আটকে যেতে পারেন। তার চেয়ে ভাল অটো বা রিক্সায় চড়ে চলে যাবেন। সেখান থেকে মেট্রো করে নেবেন। স্বস্তিকা এও জানান যে রোজ তিনি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করলে তাঁকে দেখার অভ্যাসও মানুষের হয়ে যাবে, তাঁরা বিরক্ত করবে না। 

স্বস্তিকা এই ভিডিওর ক্যাপশনে লেখেন, আমি নিজেকে কোনওদিনই স্টার ভাবিনি, এই জীবৎকালে আর ভাবতে পারবো না। যে ইন্ডাস্ট্রিতে জীবনের কোনও দাম নেই, কাজ করতে করতে একজন শিল্পী মারা গেলে সবাই ঘাড় থেকে নামিয়ে ফেলতে পারলে বাঁচে, সেখানে আর নিজেদের পিঠ চাপড়া চাপড়ি করা যায় না। এরপরই স্বস্তিকা বলেন, ‘আমি হিরোইন’ - বাস, ট্রাম, রিকশা করেই যাতায়াত করব। এটা জেনে ‘আমি হিরোইন’ এর কাজ মানুষ দেখলে খুশি হব, না দেখলে আমার কিছু করার নেই। আর ‘আমি হিরোইন’ বিএমডব্লিউ থেকে নামি না বলে যদি কেউ কাজ না দেয় তাহলে দেবে না। এমনিই আজ বলতে কাল কেওড়ারতলাতে চলে যাব, এত ভেবে লাভ নেই। প্রসঙ্গত, স্বস্তিকা রাহুলের এই আতস্মিক মৃত্যুর ঘটনায় ইন্ডাস্ট্রির গা ঝাড়া ভাব নিয়ে ভীষণভাবে বিরক্ত। তিনি শ্যুটিংয়ের জন্য কলকাতার বাইরে ছিলেন। কিন্তু ফিরে আসার পরই নায়িকা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।   

Advertisement

POST A COMMENT
Advertisement