বেকারদের জন্য় চলছে যুবশ্রী। তবে মেধাবীদের জন্যও রয়েছে স্কিম। ১০ মাসে ৩ হাজার টাকা। নাম যোগ্যশ্রী। কীভাবে আবেদন? কারা কারা পাবেন? অনলাইন ও অফলাইনে আবেদন করা যায়। অনলাইনে আবেদনের জন্য স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন- wbbcdev.webstep.in। যাঁরা ২০২৭ সালে নিট, জেইই এবং ডব্লিউবিজেইই পরীক্ষা দেবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি শনি ও রবিবার ৪ ঘণ্টা করে ক্লাস। প্রতি ক্লাসে উপস্থিত থাকার জন্য ৩০০ টাকা করে ১০ মাসে দেওয়া হবে তিন হাজার টাকা। পরিবারের আয় হতে হবে ৩ লক্ষ টাকার কম। তবে আপাতত পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে যোগ্যশ্রী।