রাজ্যে এখনই ভোট হলে কোন দল কটা আসন পাবে? হ্যাঁ, মুড অফ দ্য নেশন সমীক্ষায় সেই প্রশ্নের উত্তর মিলল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয়লাভ করেছিল তৃণমূল। মাত্র ১২টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বিজেপিকে। ২০২৬ সালের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা অনুযায়ী, আজ ভোট হলে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ২৮টি আসন। গতবারের তুলনায় একটি আসন কমতে পারে মমতার দলের। উল্টোদিকে, সামান্য শক্তি বাড়িয়ে বিজেপির আসন সংখ্যা ১৪-তে পৌঁছাতে পারে।