ধীরে ধীরে বিদায় নিচ্ছে ঠান্ডা। এবার আসছে বৃষ্টি। মৌসম ভবন জানাল, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তা শক্তি বাড়াবে। রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে। তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গে আগামী দু'দিন রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।