নির্মলার বাজেট ঘোষণায় লাভবান শুভেন্দু অধিকারীর জেলা। আরও স্পষ্ট করে বললে পূর্ব মেদিনীপুর। সরাসরি পূর্ব মেদিনীপুর জেলা নাম করেননি নির্মলা। তবে তাঁর ঘোষণায় লাভবান হবে বঙ্গের এই জেলা। কী রকম? পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি কাজুবাদাম চাষ ও প্রক্রিয়াকরণের জন্য ভারতবিখ্যাত। দিঘা, তাজপুর ও মন্দারমণিতে ব্যাপক কাজু চাষ হয়। সেই কাজু চাষিদের দেওয়া হবে ঋণের সুবিধা। উৎপাদন বাড়াতে এআই টুল। ফলে আয় বাড়বে কাজু চাষিদের। আবার পশ্চিমবঙ্গের মাছের ভাণ্ডার ময়না। রুই, কাতলা, মৃগেল এবং সিলভার কার্পের চাষ হয়। শুভেন্দুর বিধানসভা নন্দীগ্রাম, খেজুরিতে বাগদা চিংড়ির চাষ হয়। মৎস্য চাষের জন্য দেশজুড়ে ৫০০টি আধুনিক ভেড়ি। মাছ বিক্রির ব্যবস্থা করা। নতুন শিল্পকে উৎসাহ। সেই সঙ্গে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীকেও যুক্ত করা হবে।