২৮ ফেব্রুয়ারির পর থেকে আর কাজ করবে না রেলের UTS অ্যাপ। তাহলে লোকাল ট্রেনের টিকিট বা মান্থলি কীভাবে কাটবেন? মুশকিল আসান RailOne অ্যাপ। ফোনে RailOne অ্যাপটি ইনস্টল করে নিন। পুরনো IRCTC লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই লগইন করা যাবে। অ্যাপের হোমপেজে গিয়ে 'Unreserved' অপশনে ক্লিক করুন। এরপর 'Season' অপশনে গিয়ে নিজের সোর্স এবং গন্তব্য স্টেশনের নাম দিয়ে 'Proceed to Book'-এ ক্লিক করলেই কেল্লাফতে!