যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। এমন সময় সোনার দাম বাড়ার কথা। কিন্তু সবাইকে সবাক করে দিয়ে দাম বাড়ার বদলে কমল! তাও আবার ৮ হাজার টাকার মতো। আজ্ঞে হ্যাঁ একদম ঠিক শুনছেন! বৃহস্পতিবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৫০ টাকা। সোমবার দোল ও হোলির ছুটির আগে দাম ছিল ১ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা। মানে দাম কমেছে ৭ হাজার ৮০০ টাকা। এবার আসা যাক, হলমার্ক সোনার গয়নায়। ১০ গ্রামের দাম ১ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। সোমবার দর ছিল ১ লাখ ৬০ হাজার ৬০০ টাকা। কমেছে ৭ হাজার ৯৫০ টাকা। সস্তা হয়েছে রুপোও। সোমবার বিকোচ্ছিল ২ লাখ ৯২ হাজার ১৫০ টাকায়। বৃহস্পতিবার ২৮ হাজার ৮০০ টাকা কমে হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।