২৫ দিন নয় ৩৫ দিন! গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের নিয়ম কি বদলে গেল? বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, দু’টি সিলিন্ডার বুকিংয়ের মাঝে ব্যবধান এবার ২৫ দিন থেকে বাড়িয়ে করা হল ৩৫ দিন। সরকার জানাল, এই খবর অসত্য। এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়মে কোনও বদল হয়নি। শহরাঞ্চলে সিলিন্ডার রিফিল বুকিংয়ের সময়সীমা আগের মতোই ২৫ দিন রয়েছে। গ্রামাঞ্চলে ৪৫ দিন। তাই ভুয়ো খবরে কান দেবে না। অতিরিক্ত সিলিন্ডার বুক না করবেন না।