নতুন জামা আর হালখাতার সঙ্গেই বাঙালির নববর্ষ উদযাপনের পাতে ইলিশ মাছ। চলতি মাসের শুরুতে বাংলাদেশ থেকে ইলিশ আসার একটা ক্ষীণ জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু ওপার বাংলা থেকে কোনও সুখবর আসেনি। পয়লা বৈশাখের সকালে মানিকতলা, গড়িয়াহাট কিংবা লেক মার্কেটে মাছের জোগান থাকলেও দাম আকাশছোঁয়া।