মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়ছে না ভারতের সোনার বাজারে। অথচ মনে করা হয়েছিল, সোনার দাম বাড়বে। কিন্তু দামবৃদ্ধি তো দূর, উল্টে কমছে। দোল ও হোলির ছুটির আগে ২ মার্চ এবং ৬ মার্চের দামের ফারাক দেখলে চমকে যাবেন। সাড়ে ৮ হাজারেও বেশি পতন সোনার দামে! স্ক্রিনে চার্টটা দেখুন- ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা। সেই দাম শুক্রবার ১ লাখ ৬০ হাজার ৩৫০ টাকা। কমল ৮ হাজার ৬০০ টাকা। সোমবার হলমার্ক সোনার গয়নার দাম ছিল ১ লাখ ৬০ হাজার ৬০০ টাকা। সেই দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০০ টাকা। পতন ৮ হাজার ২০০ টাকা। পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। সোমবার ২ লাখ ৯২ হাজার ১৫০ টাকা। শুক্রবার ২ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা। কমেছে ২৬,৩৫০ টাকা।