পয়লা জুন থেকে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন মহিলারা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সুবিধা চালু না থাকলে এই টাকা পাবেন না। কীভাবে বুঝবেন এটা চালু আছে কিনা? ঘরে বসে মোবাইল ফোনেই দেখে নিতে পারবেন ডিবিটি স্ট্যাটাস। প্রথমে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার খুলে সার্চ করুন ‘NPCI’। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে এটি। ওয়েবসাইটে মেনুর কাস্টমার অপশনে যান। নতুন অপশনগুলির মধ্য থেকে ভারত আধার সিডিং এনাবলার বা বেসে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে একটি নতুন ট্যাব খুলে যাবে। এই নতুন পেজের মেনুতে দেখতে পাবেন ‘আধার ম্যাপড স্ট্যাটাস’ অপশন। সেখানে ক্লিক করলেই আপনার আধার নম্বর বসানোর জায়গা আসবে। নির্দিষ্ট স্থানে নম্বরটি বসিয়ে নীচের ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করতে হবে। এর ঠিক নীচেই থাকবে সবুজ রঙের ‘চেক স্ট্যাটাস’ বাটন। সেখানে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি-টি নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘কনফার্ম’ করলেই স্ক্রিনে যাবতীয় তথ্য ভেসে উঠবে। স্ক্রিনে এনাবল ফর ডিবিটি থাকলে বুঝবেন অ্যাকাউন্ট লিঙ্কড। এবার প্রশ্ন হল ডিবিটি না থাকলে কী করবেন? দেখুন