ব্যাঙ্ক লকার থেকে গয়না বা মূল্যবান নথিপত্র গায়েব হলে দায় কার? বা ব্যাঙ্ক কত টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন বলছে, গ্রাহকের লকারে থাকা জিনিসের কোনও ক্ষতি হলে ব্যাঙ্ক দায় এড়াতে পারে না। চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড বা ব্যাঙ্কের বিল্ডিং ভেঙে পড়ার মতো ঘটনায় ক্ষতি হলে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দিতে বাধ্য। কারণ এগুলি ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি। তবে ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনও ক্ষতি হলে ব্যাঙ্কের দায় নয়। কত টাকা ক্ষতিপূরণ পাবেন?