উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে? জানা যাচ্ছে, মে মাসের শেষ সপ্তাহে বা জুন মাসের শুরুতে ফল প্রকাশ হতে পারে। কোথায় রেজাল্ট দেখবেন? পরীক্ষার ফল দেখা যাবে অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in বা wbresults.nic.in-এ। লাগবে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর। কীভাবে রেজাল্ট দেখবেন? wbresults.nic.in-এ গিয়ে "Higher Secondary (HS) Result 2026"-এর লিঙ্কে ক্লিক করুন। আপনার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লিখুন। "Submit" বা "View Result"-এ ক্লিক করুন। মার্কশিট স্ক্রিনে দেখতে পাবেন। ডাউনলোড বা প্রিন্ট করে নিন।