অষ্টম বেতন কমিশনে কতটা বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইনে? ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। তা যখনই সুপারিশ কার্যকর হোক। কর্মচারী সংগঠনগুলির দাবি মেনে এবার ফিটমেন্ট ফ্যাক্টর ৩ থেকে ৩.২৫-এর মধ্যে রাখা হলে এক লাফে অনেকটা বাড়বে বেতন। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন- বর্তমানে লেভেল ১ কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর ৩ ধরা হলে তা বেড়ে হবে ৫৪,০০০ টাকা। এক ধাক্কায় ৩৬,০০০ টাকা বৃদ্ধির সম্ভাবনা। সর্বোচ্চ স্তর বা লেভেল ১৮-এর আধিকারিকদের বেতন ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে বেড়ে হতে পারে ৭ লক্ষ ৫০ হাজার টাকা। তবে সবটাই নির্ভর করছে কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং কেন্দ্রের সবুজ সংকেতের ওপর।