অষ্টম বেতন কমিশনে কতটা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইনে? বেতন, পেনশন এবং বাড়িভাড়া ভাতা নিয়ে বিস্তর দাবিদাওয়া। কার পকেটে কত ঢুকবে? ধরা যাক, লেভেল ওয়ান কর্মীর ন্যূনতম বেসিক স্যালারি ১৮,০০০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্ট ২.০ হলে সেটা বেড়ে হতে পারে ৩৬,০০০ টাকা। ২.২৮ ফিটমেন্ট ফ্যাক্টরে ৪১ হাজার ৪০ টাকা হবে। ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে ৪৬ হাজার ২৬০ টাকা। এর সঙ্গে যোগ হবে বাড়িভাড়়ার মতো অন্যান্য ভাতাও। লেভেল ১০ কর্মীর বেসিক স্যালারি ৫৬,১০০ টাকা। ২.০ ফিটমেন্ট ফ্যাক্টরে- ১ লাখ ১২ হাজার। ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরে- ১ লাখ ৪৪ লক্ষ টাকা। মোদ্দা কথা, ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ার কারণে এক ধাক্কায় কর্মীদের পকেটে ঢুকবে বাড়তি টাকা।