অষ্টম বেতন কমিশন কবে চালু হবে? গত ৩ নভেম্বর অষ্টম পে কমিশন গঠন। বেতন, ভাতা এবং পেনশন সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে ১৮ মাস সময়। পকেটে টাকা আসবে কবে? কাগজে-কলমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। বাস্তবে সেই বর্ধিত বেতন হাতে পেতে অনেকটা সময় লাগবে। তবে ২০২৬ সালে বর্ধিত বেতন কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা কম। বকেয়া মিলবে? হ্যাঁ, ১ জানুয়ারি ২০২৬ থেকেই হিসাব হবে। কতটা বাড়বে বেতন? ষষ্ঠ বেতন কমিশনে ৪০ শতাংশ এবং সপ্তম পে কমিশনে প্রায় ২৩-২৫ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল। অষ্টম পে কমিশনে ২০ থেকে ৩৫ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৪ থেকে ৩.০-এর মধ্যে থাকার সম্ভাবনা।