ফাল্গুন মাসে দোলযাত্রা। প্রতিবছরই দোল আর হোলি নিয়ে থাকে ধন্দ। ২০২৬ সালে দোলযাত্রা কবে? ৩ না ৪ মার্চ? এবার দোলযাত্রা উদযাপিত হবে ৩ মার্চ, মঙ্গলবার। আর হোলি পরের দিন ৪ মার্চ, বুধবার। এবার জেনে নিন দোলের সময়ক্ষণ। এ বছর দোল পূর্ণিমার তিথি শুরু হবে ২ মার্চ বিকেল ৫টা ৪২ মিনিটে। শেষ হবে ৩ মার্চ বিকেল ৪টে ৫৭ মিনিটে।