তাজমহলের নিরাপত্তা বেষ্টনী ভেঙে নিষিদ্ধ অ্যান্টি-ড্রোন টাওয়ারে উঠে পড়লেন দুই বিদেশি পর্যটক। ঘটনাটি ঘটেছে শাহি মসজিদের কাছে। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তাজমহলের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।