পঞ্জাবের লুধিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা। লুধিয়ানা-মাছিওয়ারা রোডে দ্রুতগতির একটি কলেজ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত স্কুটার আরোহীকে সাহায্য করতে যাওয়া কয়েকজনকে। ঘটনায় আহত হয়েছেন চারজন। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। ইতিমধ্যেই বাসের চালককে আটক করেছে পুলিশ। চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠলেও, সরকারি ভাবে তা এখনও নিশ্চিত করা হয়নি।