ভারতে কার্যত শুরু বর্ষার কাউন্টডাউন!নির্ধারিত সময়েই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকতে পারে। ইতিমধ্যেই তামিলনাড়ু, কেরলম এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রাক-বর্ষার বৃষ্টি ও বজ্রবিদ্যুত বেড়েছে। শুধু তাই নয়, দূরের দেশ অস্ট্রেলিয়ার আবহাওয়াও এবার ভারতে ভাল বর্ষার ইঙ্গিত দিচ্ছে। এ বছর একদিকে যেমন গরম বাড়ছে, তেমনই হঠাৎ বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি এবং ঝড় হচ্ছে। এই ধরনের পরিস্থিতি সাধারণত ঋতু পরিবর্তনের সময় দেখা যায়। সব কিছু ঠিক থাকলে আগামী ১ জুনের আশপাশেই কেরলম উপকূলে বর্ষা পৌঁছে যাবে। অর্থাৎ নির্ধারিত সময়েই ভারতে বর্ষার প্রবেশের সম্ভাবনা।