লকডাউন 2.0? সকাল থেকে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ঠেকে এখন এই চর্চাই। পাণ্ডবেশ্বরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিলেন সেই ইঙ্গিত। শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিডকালেও এমন 'টিম ইন্ডিয়া'র বৈঠক হয়েছিল! মোদ্দা কথা, লকডাউন কি আসন্ন? কোথা থেকে ছড়াল জল্পনা?