ভুলবশত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল এক BSF জওয়ান। নিজের সার্ভিস রাইফেল হাতে সিলেট জেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় প্রায় ২০০ গজ অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েন তিনি। এরপরেই ওই এলাকায় নিয়মিত টহলদার ৪৮তম BGB ব্যাটালিয়নের সদস্যরা ওই জওয়ানকে আটক করে। দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় BSF ও BGB-র মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। তারপরেই BSF জওয়ানকে ফেরত দেয় বাংলাদেশ।