মুম্বই সফরে একেবারে অন্য মেজাজে দেখা গেল ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনকে। এ বার ই-রিকশার চালকের আসনে বসে পড়লেন প্রিন্স উইলিয়াম। পাশে যাত্রী হিসেবে বসলেন কেট মিডলটন। রাজকীয় সফরের ব্যস্ত কর্মসূচির মাঝেই এমন অভিনব অভিজ্ঞতা উপভোগ করলেন তাঁরা। মুম্বইয়ে একটি বিশেষভাবে তৈরি বৈদ্যুতিক রিকশায় চড়েন রাজকীয় দম্পতি। রিকশাটি তৈরি করেছে মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি। সংস্থাটি ২০২৬ সালের আর্থশট প্রাইজের ফাইনালিস্টদের মধ্যে অন্যতম। পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ। ২০২৬ সালের আর্থশট প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে মুম্বইয়ে তাঁদের একাধিক কর্মসূচি রয়েছে। তারই অংশ হিসেবে এই ই-রিকশা সফরের অভিজ্ঞতা নেন উইলিয়াম ও কেট। রাজকীয় আড়ম্বরের বাইরে তাঁদের এই সাবলীল মুহূর্ত নজর কেড়েছে।