টানা চতুর্থবার কি সরকার গঠন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি এবার বিজেপি নবান্নের তখতে? ভোটের আগে চলে এল জোড়া জনমত সমীক্ষা। ম্যাট্রিজের সমীক্ষা বলছে, তৃণমূল ১৪০ থেকে ১৬০টি আসন পেতে পারে। ১৩০ থেকে ১৫০টি আসন পেতে পারে বিজেপি। অন্যান্য ৮ থেকে ১৬। স্ক্রিনে চোখ রাখলেই বুঝতে পারবেন সেয়ানে সেয়ানে টক্কর! যে কেউ বাজিমাত করতে পারে। তবে চাণক্যের সমীক্ষায় তৃণমূল অনেকটাই এগিয়ে। পাচ্ছে ১৫৫ থেকে ১৬৫ আসন। ১১০ থেকে ১১৫ আসন পেতে পারে তৃণমূল। অন্যান্য ৯ থেকে ১৪। স্পষ্ট ইঙ্গিত, সংখ্যাগরিষ্ঠতা পেতে সরকার গঠন করছে তৃণমূল। সমীক্ষার ফল সবসময় যে মেলে এমনটা নয়। তবে সমীক্ষা জনমতের একটা আভাস দেয়।